এক্সপ্লোর

আগামীকাল ভারত সহ ৬টি দেশে সাইবার হামলা চালাতে পারে উত্তর কোরিয়ার হ্যাকাররা, সতর্কবার্তা সিঙ্গাপুরের সংস্থার

গত বছরের সেপ্টেম্বরে ভারতের এটিএমগুলি থেকে তথ্য হাতানোর পিছনেও উত্তর কোরিয়ার হ্যাকাররাই ছিল বলে জানা গিয়েছে।

সিঙ্গাপুর: ভারতীয়দের জন্য সতর্কবার্তা। আগামীকাল করোনা ভাইরাস নিয়ে প্রচারের আড়ালে উত্তর কোরিয়ার হ্যাকাররা ভারত সহ ৬টি দেশে সাইবার হামলা চালাতে পারে। এমনই আশঙ্কার কথা জানিয়েছে সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা সাইফার্মা। সিঙ্গাপুরের এই সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আর্থিকভাবে লাভবান হওয়াই উত্তর কোরিয়ার হ্যাকারদের লক্ষ্য। সেই লক্ষ্যেই তারা বহু মানুষকে ই-মেল করে একটি ওয়েবসাইটে যেতে বলবে। এরপর নানা প্রলোভন দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য দিতে বলা হবে। এই হ্যাকাররা লাজারাস গ্রুপের সঙ্গে যুক্ত। তারা ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান ও ব্রিটেনের ৫০ লক্ষেরও বেশি ব্যবসায়ী ও অন্য পেশার লোকজনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। হ্যাকাররা ইতিমধ্যেই জাপানে ১১ লক্ষ ব্যক্তির, ভারতে ২০ লক্ষ ব্যক্তির এবং ব্রিটেনে ব্যবসার সঙ্গে যুক্ত ১,৮০,০০ ব্যক্তির ই-মেল আইডি-র তথ্য পেয়ে গিয়েছে। তারা সিঙ্গাপুরের ৮,০০০ সংস্থায় সাইবার হামলা চালাতে পারে।’ সাইফার্মার প্রতিষ্ঠাতা ও সিইও কুমার রীতেশ জানিয়েছেন, ‘আমরা এই হ্যাকারদের বিষয়ে সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে সতর্কবার্তা পাঠিয়েছি। ৬টি সংস্থাই আমাদের এই সতর্কবার্তা পেয়ে তদন্ত শুরু করেছে। গত ৬ মাস ধরেই আমরা করোনা ভাইরাস সংক্রান্ত ভুয়ো ই-মেল, সাইবার হামলা, হ্যাকিংয়ের উপর নজর রাখছি। তার ভিত্তিতেই ৬টি দেশকে সতর্ক করে দিয়েছি।’ লাজারাস গ্রুপকে নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা। ২০১৪ সালে সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টে সাইবার হামলা এবং ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে অর্থ আদায়ের লক্ষ্যে সাইবার হামলা চালানোর পিছনে এই গোষ্ঠীই ছিল। গত বছরের সেপ্টেম্বরে ভারতের এটিএমগুলি থেকে তথ্য হাতানোর পিছনেও উত্তর কোরিয়ার হ্যাকাররাই ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget