এক্সপ্লোর

সারা জীবন ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি, অবশেষে ওরা বদলা নিল! করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর দরজা থেকে ফেরা ইবোলা-বিশেষজ্ঞের উপলব্ধি

বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে নাইটহুড দিয়ে সম্মান জানানো হয় পায়টকে।

লন্ডন:  ইবোলা ভাইরাস যিনি আবিষ্কার করেছেন, তারই প্রাণ কেড়ে নিচ্ছিল করোনা ভাইরাস! লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন পিটার পায়ট নিজেই এই মারাত্মক খবর জানিয়েছেন। তিনি ৪০ বছর ধরে এইচআইভি ও এইডস সহ বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে পড়াশোনা ও কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর আগে কোনওদিন সেভাবে অসুস্থ হননি। তবে এবার করোনা তাঁকে কাবু করে ফেলেছিল। মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। চিকিৎসার ফলে অবশ্য তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে নাইটহুড দিয়ে সম্মান জানানো হয় পায়টকে। তিনি দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে জনস্বাস্থ্যের উপর ভাইরাসের প্রভাব আগে থেকেই বলে দিতে পারেন। কোনও ব্যক্তির ক্রনিক কিডনি বা হার্টের সমস্যা হবে কি না, সেটাও নির্ভুলভাবে বলে দিতে পারেন পায়ট। করোনা ভাইরাসের বিষয়ে তাঁর মত, ভ্যাকসিন নিয়ে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়ে যাবে এবং ভ্যাকসিন-বিরোধী প্রচার যাঁরা করছেন, তাঁরাও নিজেদের অবস্থান খতিয়ে দেখবেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সংস্কার হবে। করোনা আক্রান্ত হওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে পায়ট জানিয়েছেন, ’১৯ মার্চ থেকে আমার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। প্রচণ্ড জ্বর, মাথাব্যথা শুরু হয়। মাথার খুলি ও চুলেো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সর্দি-কাশি ছিল না। তবে তা সত্ত্বেও আমার মনে হচ্ছিল করোনা হয়েছে। আমি সারাজীবন ধরে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছি। অবশেষে ওরা বদলা নিল। এক সপ্তাহ ধরে আমি স্বর্গ ও পৃথিবীর মাঝখানে দুলছিলাম। আমি এর আগে কোনওদিন গুরুতর অসুস্থ হয়ে পড়িনি। গত ১০ বছরে একদিনও অসুস্থতার জন্য ছুটি নিইনি। আমার স্বাস্থ্য ভাল। কিন্তু আমার বয়স ৭১ বছর। ফলে করোনার ঝুঁকি আছেই। তবে আমি আশাবাদী, সুস্থ হয়ে উঠব।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget