এক্সপ্লোর

করোনা লাগামছাড়া, এরই মধ্যে তবলিগি জামাতের সমাবেশের অনুমতি পাকিস্তানে

করোনা পরিস্থিতিতে জমায়েতের অনুমতি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী।

লাহৌর: পাকিস্তানে বেলাগাম করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। এরই মধ্যে ধর্মীয় জমায়েতের অনুমতি দিল পাক সরকার। শুক্রবার থেকে লাহৌরে তিনদিনের ধর্মীয় সভা শুরু হয়েছে। করোনা বিধি বজায় রেখেই এই জমায়েত হবে বলে সরকারের আশ্বাস। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ সরকারের তরফে জানানো হয়েছে, রাইউইন্দে তবলিগি জামাতকে বার্ষিক ধর্মীয় সভা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৫৪ হাজার লোকের সমাগম হয়েছে এই ধর্মীয় সভায়। পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দিয়েছেন। তবে দেশের বাইরে থেকে কেউ এবার এই জমায়েতে যোগ দিতে পারবেন না বলে ইমরান খান সরকারের তরফে জানানো হয়েছে। এ ধরনের বড় জমায়েত থেকে করোনা সংক্রমণ যে আরও বাড়ার আশঙ্কা রয়েছে তাও স্পষ্ট সরকারের কথায়। ইমরান সরকারের তরফে জানানো হয়েছে, শিশু ও বয়স্করা এই জমায়েতে ঢুকতে পারবেন না। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে শুধু সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হয়েছেন বহু মানুষ। মারা গিয়েছেন ৬,৮৯৩ জন। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনার দাপট শুরু হওয়ার পর মার্চ মাসেও তবলিগি জামাতের সমাবেশ হয়েছিল। প্রায় ৮০ হাজার মানুষ সেই সমাবেশে যোগ দেন হয়েছিলেন। অনেকেই মনে করেন, ওই জমায়েত থেকে করোনা সংক্রমণ বেড়েছিল কয়েক গুণ। করোনা পরিস্থিতিতে জমায়েতের অনুমতি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের অভ্যন্তরেও সমালোচনার ঝড় উঠেছে। পিপিপি পঞ্জাবের নেতা উসমান মালিক বলেছেন, ‘একদিকে আমরা বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানান ধরনের বিধি-নিষেধ আরোপ করছি, অন্যদিকে আবার জামাতকে সমাবেশের অনুমতি দিচ্ছি যেখানে হাজার হাজার মানুষ জড়ো হবেন। যার ফলে সংক্রমণ আরও বাড়বে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget