এক্সপ্লোর

বেজিংয়ে নতুন করে করোনা আক্রান্ত ৬, শহরের একাংশে জারি লকডাউন, বন্ধ করা হল মাংস-সামুদ্রিক প্রাণীর বাজার

বেজিং প্রশাসন সূত্রে খবর, দু’মাস পরে বৃহস্পতিবার প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহে জিনফাদি মাংসের বাজারে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে তিনি শহরের বাইরে কোথাও যাননি।

বেজিং: চিনে ফের করোনা ভাইরাসের আতঙ্ক। নতুন করে ৬ জন আক্রান্ত হওয়ায় আজ থেকে বেজিংয়ের একাংশে লকডাউন জারি করা হল। দক্ষিণ বেজিংয়ের ফেঙ্গতাই জেলার ১১টি জনবসতি অঞ্চলের বাসিন্দাদের বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দিয়েছে প্রশাসন। একটি মাংসের বাজার থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। বেজিং প্রশাসন সূত্রে খবর, দু’মাস পরে বৃহস্পতিবার প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি গত সপ্তাহে জিনফাদি মাংসের বাজারে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে তিনি শহরের বাইরে কোথাও যাননি। গত বছর উহানে করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পরেই কঠোর লকডাউন জারি করা হয়। ফলে নিয়ন্ত্রণে আসে সংক্রমণ। এরপর ধীরে ধীরে শিথিল করা হয় লকডাউন। বিদেশ থেকে ফিরেও এসেছেন বহু মানুষ। কিন্তু এরপর ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ যে ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে, তাঁদের মধ্যে তিনজন জিনফাদি মাংসের বাজারে কর্মী, একজন ক্রেতা এবং দু’জন চিনের মাংস গবেষণা কেন্দ্রের কর্মী। বাজারটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া ফেঙ্গতাই জেলারই জিঙ্গশেন সামুদ্রিক প্রাণীর বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে। ওই বাজারদু’টিতে কয়েকশো পুলিশকর্মী ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। সামুদ্রিক প্রাণীর বাজারের কর্মীরা বহু পণ্য অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছেন। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, নতুন করে সংক্রমণ রোখার জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। ৯টি স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়া হয়েছে। বেজিং শহরজুড়ে প্রাইমারি স্কুল খোলার উদ্যোগ নেওয়া হলেও, তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। সব ধরনের খেলা এবং রেস্তোরাঁয় দল বেঁধে খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণও বন্ধ করে দেওয়া হয়েছে। জিনফাদি মাংসের বাজারের চেয়ারম্যান জানিয়েছেন, আমদানি করা স্যামন মাছ থেকেই সংক্রমণ ছড়িয়েছে। গোটা বেজিংজুড়ে মাছ, মাংস, ডিমের উপর নজরদারি শুরু হয়েছে। বেজিংয়ের কয়েকটি রেস্তোরাঁয় আজ থেকে আর স্যামন পরিবেশন করা হচ্ছে না। ৩০ মে-র পর থেকে যাঁরা জিনফাদি বাজারে গিয়েছেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget