Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
ভারতে প্রথমবার এল ডেঙ্গি ভ্যাকসিন। ভ্যাকসিনের নাম 'কিউ ডেঙ্গা', তা বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিনকে বিক্রির অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া। এই ভ্যাকসিন ৪ থেকে ৬০ বছর বয়সিদের দেওয়া যাবে। টাকিডা বায়ো ফার্মাসিউটিক্যালস তৈরি করেছে এই ভ্যাকসিন। 'কিউ ডেঙ্গা' নিতে গেলে আগে ডেঙ্গি হয়েছে কিনা যাচাইয়ের প্রয়োজন নেই। এর আগে ৪৩টা দেশে অনুমোদন পেয়েছে এই ভ্যাকসিন। ২৮ হাজারের বেশি মানুষের উপর হয়েছে এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল। ভ্যাকসিনের ফেজ থ্রি ট্রায়াল হয়েছে ভারতে। সংস্থার দাবি, ডেঙ্গির চারটে সেরোটাইপেরই মোকাবিলা করতে পারবে এই ভ্যাকসিন।
পড়ুন আরও খবর - মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আইনজীবী মারফত কামারহাটির বিধায়ককে নোটিস অভিষেকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপরাধী ও খুনি বলার অভিযোগে নোটিস। ১৯ জুলাই: ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচারে অভিষেককে আক্রমণ মদনের। ফেসবুক লাইভে অভিষেককে অপরাধী ও খুনি বলে অভিযোগ করেন বিধায়ক। এই সমস্ত অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন, বিদ্বেষমূলক, উল্লেখ নোটিসে। ৭২ ঘণ্টার মধ্যে মদন মিত্রকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি। নোটিস পাঠিয়ে ১০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি অভিষেকের।

















