এক্সপ্লোর

বছর শেষের আনন্দে পুড়েছে হাজার হাজার বাজি,রোমের রাস্তা ঢেকে গিয়েছে মরা পাখিতে

হতে পারে, তারা স্রেফ ভয়ে মারা গিয়েছে। অথবা এত আলো দেখে সবাই এক সঙ্গে ওপরে উড়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে।

  রোম: অসংখ্য ছোট ছোট পাখি, বেশিরভাগই স্টারলিং। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রোমের রাস্তায়, সকলে প্রাণহীন। ১ জানুয়ারির সকালে এই দৃশ্যের সাক্ষী হয়েছেন ইতালির রাজধানীর বাসিন্দারা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য প্রোটেকশন অফ অ্যানিম্যালস (OIPA) অভিযোগ করেছে, বাজির প্রচণ্ড শব্দ আর চোখ ধাঁধানো আলো সহ্য করতে না পেরে মারা গিয়েছে পাখিগুলি। রোমের রাস্তাঘাট গাছপালায় ঢাকা, সেগুলিতে অসংখ্য পাখির বাস। নতুন বছর উপলক্ষ্যে মানুষের আনন্দের ধকল সইতে না পেরে বেঘোরে মারা পড়েছে সেগুলি। ব্যক্তিগতভাবে বাজি পোড়ানো রোমে নিষিদ্ধ, করোনাভাইরাসের জেরে শহরে কারফিউও চলছিল। কিন্তু দেখা যাচ্ছে, বর্ষবরণের রাতে সে সবে পাত্তা দেয়নি কেউ। কয়েকশো পাখি মারা পড়েছে, পশু অধিকার রক্ষা সংস্থাগুলি যাকে এক কথায় সংহার বলে আখ্যা দিয়েছে। ঠিক কীভাবে পাখিগুলি মারা পড়ল এখনও স্পষ্ট নয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য প্রোটেকশন অফ অ্যানিম্যালসের জনৈক মুখপাত্র লোরেদানা দিগলিও বলেছেন, হতে পারে, তারা স্রেফ ভয়ে মারা গিয়েছে। অথবা এত আলো দেখে সবাই এক সঙ্গে ওপরে উড়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। বা ধাক্কা খেয়েছে লোকের বাড়ির জানালা অথবা বিদ্যুতের লাইনে। আবার ভয়ের চোটে হৃদযন্ত্র স্তব্ধ হয়ে যাওয়াও সম্ভব। প্রতি বছরই এভাবে বাজি পোড়ানোয় গৃহপালিত তো বটেই, বন্যজন্তুরাও হতাহত হয় বলে জানিয়েছেন তিনি। কিন্তু রোমের রাস্তায় রাস্তায় এভাবে এত সংখ্যক মৃত পাখির পড়ে থাকা এই প্রথম। OIPA-র ইতালীয় শাখা দেশে বাজি বিক্রি নিষিদ্ধ করার দাবি করেছে, বলেছে, এমন আইন করা হোক, যাতে ব্যক্তিগতভাবে কেউ বাজি পোড়াতে না পারেন, এতে জীবজন্তুর ক্ষতি হচ্ছে। রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস বলেছে, পাখিদের ওপর বাজি পোড়ানোর প্রভাব তুমুল ঝড়বৃষ্টির সমান। যাতে এতে পাখিদের কোনও ক্ষতি না হয়, তা দেখতে জীবজন্তুদের বাসস্থানের কাছাকাছি রকেট ছোঁড়া বন্ধ করা উচিত, বিশেষ করে যে সব জায়গায় পাখিরা থাকে, ডিম পাড়ে ও সন্তানের রক্ষণাবেক্ষণ করে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget