এক্সপ্লোর

রাশিয়ার প্রথম কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন ব্যবহারের জন্য় তৈরি, বললেন রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী

কোভিড-১৯ মোকাবিলায় রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সামরিক বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা মিলে যে ভ্যাকসিন বের করেছেন, সেটি ব্যবহারের জন্য তৈরি বলে দাবি করলেন রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ।

মস্কো: কোভিড-১৯ মোকাবিলায় রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সামরিক বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা মিলে যে ভ্যাকসিন বের করেছেন, সেটি ব্যবহারের জন্য তৈরি বলে দাবি করলেন রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রুসলান সালিকভ। ভ্যাকসিনটি দ্বিতীয় ধাপের ট্রায়াল সম্পূর্ণ করেছে। যাদের ওপর তার পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে, তাদের প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ বোধ করছে, প্রত্যেকের শরীরেই করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে। রুশ সংবাদপত্রকে সালিকভ একথা বলেছেন। তাঁকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা ইতার-তাস বলেছে, আমাদের ন্য়াশনাল রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞ, বিজ্ঞানীদের পরীক্ষানিরীক্ষার ফলের ওপর চূড়ান্ত মূল্যায়ন ইতিমধ্যেই হয়েছে। ছেড়ে দেওয়ার সময় সব ভলান্টিয়ারের মধ্যেই করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে, তারা একেবারে স্বাভাবিক। একটিও ব্যতিক্রম নেই। সুতরাং নোভেল করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রথম ঘরোয়া ভ্যাকসিনটি তৈরি। যদিও একাধিক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, কবে থেকে তৃতীয় পর্যায়ে অর্থাত ফেজ থ্রি-তে ব্যাপক মাত্রায় ট্রায়াল হবে বা গণ হারে তার উত্পাদন শুরু হবে, তা জানাননি প্রতিরক্ষামন্ত্রী। এ ব্যাপারে আবেদন করা হলেও প্রতিরক্ষামন্ত্রকের তাত্ক্ষনিক প্রতিক্রিয়া মেলেনি। এদিকে ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার খবর, এক বিবৃতির প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রক ভ্যাকসিনের ওপর পরীক্ষানিরীক্ষা চলছে বলে জানিয়েছে। নোভোসিবিরস্কে সরকারি ভাইরোলজি সেন্টার ভেক্টর-এর প্রাক্তন শীর্ষকর্তা সের্গেই নেতেসভ বলেছেন, তৃতীয় দফা এখনও শুরু হয়নি, তার ঘোষণাও হয়নি। কেন ওদের এত তাড়াহুড়ো, মোটেই তা বোধগম্য নয়। ভেক্টরও একটি ভ্যাকসিনের ওপর কাজ করছে। নেতেসভ বলেছেন, ওরা সকলে সবার আগে থাকতে চাইছে। তাস-এর খবর, জুন মাসে স্বাস্থ্যমন্ত্রক রুশ প্রতিরক্ষামন্ত্রকের রিসার্চ ইনস্টিটিউট ৪৮-র সঙ্গে যৌথভাবে গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমোলজি অ্য়ান্ড মাইক্রোবায়োলজির তৈরি তরল ও ফ্রিজে শুকনো ভ্যাকসিনের ক্লিনিকাল পরীক্ষার ছাড়পত্র দেয়। রুশ ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ গত সপ্তাহে এক বিবৃতিতে বলেন, সেনাবাহিনী মস্কোর সরকার পরিচালিত গামেলেয়া ইনস্টিটিউট ও রুশ ডিরেক্টরেট ইনভেস্টমেন্ট ফান্ডের সঙ্গে যৌথ ভাবে একটা ভ্যাকসিন তৈরি করছে। রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির কয়েক হাজার লোকের ওপর তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে ৩ আগস্ট। ভ্যাকসিনের বিলিবন্টন সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। রাশিয়া গোটা দুনিয়ায় করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার বিচারে চতুর্থ স্থানে আছে। জোরকদমে টেস্টিং প্রক্রিয়া চালানোর পাশাপাশি ভ্যাকসিন কাজ করছে কিনা, হাতেগরম প্রমাণ আসার আগেই রাশিয়া তার উত্পাদনে অর্থ ঢালছে। করোনাভাইরাস অতিমারী রুশ অর্থনীতিরও মারাত্মক ক্ষতি করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget