এক্সপ্লোর

বিশেষজ্ঞদের হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে রোজ হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন, জানালেন ট্রাম্প

হোয়াইট হাউসের চিকিৎসক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই। তাঁর নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। সব রিপোর্টই নেগেটিভ।

ওয়াশিংটন: চিকিৎসকরা করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার না করার পরামর্শ দিলেও, তাতে কান দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ‘আমি হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছি। গত দেড় সপ্তাহ ধরেই এই ওষুধ ব্যবহার করছি। রোজ একটি করে বড়ি খাচ্ছি।’ করোনা ভাইরাস মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন কাজে দিতে পারে বলে রিপোর্ট পাওয়ার পরেই ভারত থেকে এই ওষুধ আমদানি করার উদ্যোগ নেন ট্রাম্প। তিনি দাবি করেন, করোনা প্রতিরোধে কাজে লাগবে হাইড্রক্সিক্লোরোকুইন। এই ওষুধ রফতানি না করলে ভারতকে ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই ভারত ওষুধ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে সম্প্রতি গবেষণায় জানা গিয়েছে, করোনা সারাতে কোনও কাজেই লাগছে না হাইড্রক্সিক্লোরোকুইন। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘করোনা রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন দেওয়ার পর দেখা গিয়েছে, তাঁদের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ তবে এই পরামর্শ উপেক্ষা করে ট্রাম্প জানিয়েছেন, ‘আমি হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিকে জিজ্ঞাসা করেছিলাম, হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করা যাবে কি না। তিনি জানান, আমি চাইলে খেতে পারি। এরপরেই আমি এই ওষুধ খাওয়া শুরু করেছি।’ ট্রাম্প অবশ্য করোনা পরিস্থিতিতেও বিশেষজ্ঞদের কোনও পরামর্শকেই খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। তিনি মাস্ক না পরেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন। হোয়াইট হাউসের চিকিৎসক অবশ্য জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই। তাঁর নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। সব রিপোর্টই নেগেটিভ।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget