এক্সপ্লোর

US-Israel Attack Iran: আকাশপথে আগুন ঝরাচ্ছে ইরান, ইজ়রায়েলে নিহত ৯, পর পর বিস্ফোরণ দুবাই, আবু ধাবি, দোহায়

Iran Retaliates: রবিবার ইজ়রায়েলের বেইত শেমেশে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইরান।

নয়াদিল্লি: আমেরিকা এবং ইজ়রায়েলের আক্রমণের জবাবে আরও আগ্রাসী ইরান। দুবাই, আবু ধাবি, দোহা, মানামায় লাগাতার আগুন ঝরিয়ে যাচ্ছে তারা। পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গা লক্ষ্য করে ঝাঁক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে, যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে। ইজ়রায়েলেও জোরাল আক্রমণ চালাচ্ছে তারা, যাতে কমপক্ষে ন'জনের মৃত্যু হয়েছে বলে খবর। (Iran Retaliates)

রবিবার ইজ়রায়েলের বেইত শেমেশে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে সেখানে, যাতে কমপক্ষে ন'জন মারা গিয়েছেন বলে খবর। আরও ২৫ জন আহত হয়েছেন। (US-Israel Attack Iran)

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়েছেন, কোনও ভাবেই মাথা নোয়াবে না ইরান। তাঁর বক্তব্য, "সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করেই চলব আমরা। ইরানের সশস্ত্রবাহিনী আক্রমণ চালিয়ে যাবে, খুঁজে খুঁজে শত্রুর ঘাঁটিতে আঘাত হানবে। এত বছরের ত্যাগের পরিণাম হিসেবে শহিদ হতে হয়েছে আমাদের সর্বোচ্চ নেতাকে।"

ইজ়রায়েলের পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলেও আগুন ঝরাচ্ছে ইরান। কুয়েতে এক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩২ জন। আল-আদান হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। 

সংযুক্ত আরব আমিরশাহি জানিয়েছে, এখনও পর্যন্ত ইরানের হামলায় তিন জন প্রাণ হারিয়েছেন সেখানে। নিহতদের মধ্যে একজন পাকিস্তানের, একজন নেপালের এবং একজন বাংলাদেশের। সেখানে আহতের সংখ্যা ৫৮। ইরানের ছোড়া ১৬৫টি ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে সফল হয় তারা, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা সম্ভব হয়। আরও দু'টি ক্রুজ মিসাইলও চিহ্নিত করে তারা। পাশাপাশি, ৫৪১টি ড্রোনও চিহ্নিত করা হয়, যার মধ্যে ৫০৬টি ধ্বংস করে দেওয়া হয় বলে দাবি সংযুক্ত আরব আমিরশাহির। 

ইজ়রায়েলের দাবি, সিরিয়ার আকাশেও ইরানের ক্ষেপণাস্ত্র ছুটতে দেখা গিয়েছে। দামাস্কাসের কাছে তীব্র বিস্ফোরণও ঘটেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্য, "আত্মরক্ষার্থে আর কোনও সীমাবদ্ধতা নেই আমাদের।  উপসাগরের অন্য দিকের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই আমাদের, প্রতিবেশীসুলভ সুসম্পর্কই রয়েছে, যা ধরে রাখতে আগ্রহী আমরা। আমরা যা করছি, তা আমেরিকার আগ্রাসন থেকে আত্মরক্ষার্থেই করছি। আমরা পারস্য উপসাগরীয় ভাইয়েদের আঘাত করছি না, আমেরিকাকে নিশানা করে হামলা চালাচ্ছি।" এদিন হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কারেও হামলা চালায় ইরান। তবে তাদের দাবি, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাদের।

  •  

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget