এক্সপ্লোর

US-Israel Attack Iran: ফের পর পর জোরাল বিস্ফোরণ ইরানে, কেঁপে উঠল তেহরান, ‘হৃৎপিণ্ডে’ আঘাত ইজ়রায়েলের

Tehran Explosion: রবিবার নতুন করে তেহরানে হামলা চালিয়ে বিবৃতিও দিয়েছে ইজ়রায়েল।

নয়াদিল্লি: পর পর জোরাল বিস্ফোরণে ফের কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। নতুন করে ইজ়রায়েল ফের হামলা চালাতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। ইরানে হামলা চালানোর কথা মেনে নিয়েছে ইজ়রায়েলও। তাদের দাবি, ইরানের 'সন্ত্রাসী শাসনের' অবসান ঘটাকে একেবারে হৃৎপিণ্ডে আঘাত করা হয়েছে। শনিবার আমেরিকার সঙ্গে মিলে ইজ়রায়েলই প্রথম হামলা চালায় ইরানে, যাতে মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলি খামেনেইয়ের। (Tehran Explosion)

রবিবার নতুন করে তেহরানে হামলা চালিয়ে বিবৃতিও দিয়েছে ইজ়রায়েল। তাদের বক্তব্য, "ইজ়রায়েলি সেনা ইরানের সন্ত্রাসী শাসকের বিরুদ্ধে তেহরানে, ওদের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। গতকাল থেকে আক্রমণের তীব্রতা বাড়ানো হয়েছে, যাতে আকাশপথে কর্তৃত্ব স্থাপন করা যায় এবং তেহরানের ভিতরে ঢোকা যায়।" (US-Israel Attack Iran)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, একাধিক জায়গা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছুঁয়ে ফেলছে প্রায়। ইজ়রায়েল নতুন করে তেহরানে হামলা চালানোয় প্রমাদ গুনছে পশ্চিম এশিয়া। কারণ আয়াতোল্লার মৃত্যুর প্রতিশোধ নিতে ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার একাধিক দেশে হামলা চালাতে শুরু করেছে ইরান। দুবাই, আবু ধাবি, কাতার, বাহরাইন...যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে, ইরানের সেনা আগ্রাসী আক্রমণে অবতীর্ণ হবে। 'অধিকৃত' এবং আমেরিকার 'সন্ত্রাসী ঘাঁটি'গুলিই নিশানায় রয়েছে তাদের।  আয়াতোল্লার হত্যার প্রতিশোধ নিয়ে বদ্ধপরিকর তারা। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহির তরফে ইরানকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তাদের বক্তব্য, "উপসাগরীয় দেশগুলিতে ইরানের এই আগ্রাসন বেহিসেবি এবং এই কঠিন সময়ে আরও একঘরে হয়ে পড়বে তারা। প্রতিবেশী দেশগুলির সঙ্গে যুদ্ধ নেই, এটা মনে রাখতে হবে। যুক্তিতে আসুন। দায়িত্বজ্ঞানের পরিচয় দিন।"

তবে নিজের অবস্থানে অনড় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আক্রমণের পাল্টা আঘাত করার অধিকার ইরানের রয়েছে বলে মত তাঁর। তিনি বলেন, "ইসলামি প্রজাতন্ত্র ইরান ন্যায় চায়। যারা ঐতিহাসিক অপরাধ ঘটানোর নির্দেশ দিয়েছে, তাদের কাছ থেকে ন্যায় বিচার আদায় করে নেওয়া, প্রতিশোধ চরিতার্থ করাকে কর্তব্য এবং  বৈধ অধিকার বলে মনে করে ইরান এবং তার জন্য সব শক্তি উজাড় করে দেবে।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

BNS Section 163 : মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি, সিদ্ধান্ত কলকাতা পুলিশের
Abhishek Banerjee : DJ-মামলা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : DJ-মামলা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট
News Live: মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি ?
মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রায় ২ মাস ১৬৩ ধারা জারি করল কলকাতা পুলিশ, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি ?
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget