এক্সপ্লোর

Trump on Iran-Israel Conflict: 'ইরানের কাছে পরমাণু অস্ত্র রাখতে দেওয়া যাবে না,' তড়িঘড়ি মিটিং থেকে বেরিয়ে এলেন ট্রাম্প, যুদ্ধের আশঙ্কা?

Israel-Iran Crisis: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন এক্স-এ জানিয়েছেন, 'অনেক কিছু হয়ে চলেছে প্রতিনিয়ত। প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডিনার সেরেই ফিরে আসবেন'।

নয়া দিল্লি: সোমবার হোয়াইট হাউস ঘোষণা করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন শীর্ষ সম্মেলন থেকে একদিন আগেই ফিরে যাচ্ছেন। দিন দিন বেড়েই চলেছে ইজরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা। এহেন পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে - স্পষ্ট কারণে"। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন এক্স-এ জানিয়েছেন, 'অনেক কিছু হয়ে চলেছে প্রতিনিয়ত। প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ডিনার সেরেই ফিরে আসবেন'। ইতিমধ্যেই ট্রাম্প সকলকে যত দ্রুত সম্ভব তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। 

কানাডায় G7 শীর্ষ সম্মেলনের মধ্যে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, 'ইরানকে আমি যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম সেটায় স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এখনের পরিস্থিতি। মানুষের জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না। আমি বারবার বলেছি। সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত!'   

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘর্ষবিরতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত মনে করছেন তিনি। ম্যাক্রোঁ বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

এদিকে, পশ্চিম এশিয়ার আকাশে ক্রমশ ঘন হচ্ছে মহাযুদ্ধের মেঘ। দিন দিন বেড়েই চলেছে ইজরায়েল ও ইরানের সংঘর্ষের তীব্রতা। এমনকী তেহরানে লাইভ নিউজ চলাকালীন সংবাদমাধ্যমের অফিসেও আছড়ে পড়েছে ইজরায়েলের মিসাইল। শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রথমে এয়ার স্ট্রাইক করে ইজরায়েল। পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলে জবাব দেয় ইরান। এর জেরে ইরানে এখনও পর্যন্ত ২৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চারদিন ধরে দু'পক্ষের হামলা, পাল্টা হামলা চলছে, বাড়ছে মৃত্যু মিছিলও। 

বিশেষজ্ঞদের মতে, এখন সবটাই নির্ভর করছে আমেরিকার ভূমিকার উপর। প্রেসিডেন্ট ট্রাম্প ‘দূরত্ব’ বজায় রাখবেন না কি সরাসরি যুদ্ধে যোগ দেবেন, তার উপরেই নির্ভর করছে ইরান-ইজ়রায়েল সংঘাত কত দিন জারি থাকবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget