এক্সপ্লোর

US-Iran Conflict : 'আমেরিকার সঙ্গে সমঝোতা নয়', জানিয়ে দিলেন ইরানের নিরাপত্তা প্রধান

Iran-Israel Conflict : প্রসঙ্গত, ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে, ওমানের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করতে রাজি লারিজানি। যাকে উদ্ধৃত করে খবর করে অল জাজিরা ব্রেকিং।

তেহরান : আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর অশান্ত পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার সঙ্গে কি সমঝোতার পথে হাঁটবে ইরান ? এনিয়ে চর্চা চলছে বিশেষজ্ঞ মহলে। যদিও এনিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি। আমেরিকার সঙ্গে সমঝোতার পথে হাঁটবে না ইরান, জানিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে, ওমানের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে আলোচনা শুরু করতে রাজি লারিজানি। যাকে উদ্ধৃত করে খবর করে অল জাজিরা ব্রেকিং। তারই জবাবে সমঝোতার প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন লারিজানি।

পশ্চিম এশিয়ায় অশান্তি ছড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন লারিজানি। বলেছেন, "তাঁর বিভ্রান্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে, তিনি তাঁর স্ব-নির্মিত 'আমেরিকা ফার্স্ট' স্লোগানকে 'ইজরায়েল ফার্স্ট'- তে রূপান্তরিত করে এবং ইজরায়েলের ক্ষমতালোভী উচ্চাকাঙ্ক্ষার জন্য আমেরিকান সৈন্যদের বলি দিচ্ছেন... ১/২ ... এবং নতুন সাজানো তথ্য দিয়ে, আবারও আমেরিকান সেনা এবং তাঁদের পরিবারের উপর নিজের চরিত্র হত্যার মূল্য চাপিয়ে দিচ্ছেন। আজ, ইরানি জাতি আত্মরক্ষা করছে। ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসন শুরু করেনি। ২/২"

শনিবার যৌথভাবে অপারেশন এপিক ফিউরি/রোরিং লায়ন চালায় ইজরায়েল ও আমেরিকা। তাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই। তাঁর মৃত্যুর পর দ্বিতীয় দফায় বৈঠকে বসে প্রভিশনাল লিডারশিপ কাউন্সিল। এদিকে খামেনেইয়ের মৃত্যুর পর, ইরানের জনগণের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। তিনি ইরানে সরকার ফেলে দেওয়ার আহ্বান জানান তাঁদের উদ্দেশে। ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার পর ইরানের জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "বহু প্রজন্ম পর এটাই হয়ত আপনাদের একমাত্র সুযোগ হতে চলেছে।" 

খামেনেই এবং ইরানের শীর্ষ স্থানীয় নিরাপত্তা আধিকারিকদের অনেকের মৃত্যুর পর প্রভিশনাল লিডারশিপ কাউন্সিল গঠন করা হয়। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-সহ অন্তর্বর্তীকালীন কাউন্সিল ইরানের তত্ত্বাবধান করবে।

এদিকে ইরানে রাষ্ট্রপোষিত সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের ২৪টি প্রদেশে হামলার জেরে অন্তত ২০১ জন মানুষের মৃত্যু হয়েছে। অল জাজিরা সূত্রে এমনই খবর। পাল্টা ড্রোন আক্রমণে আমেরিকার ৫৬০ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দুবাই, আবু ধাবি, দোহা পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে। ইজরায়েলের জনবসতিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: 'ডাকাতটাকে পুলিশমন্ত্রীর উপর ছেড়ে দিন, ঠিক করার দায়িত্ব আমার', কাকে নিশানা শুভেন্দু অধিকারীর?
'ডাকাতটাকে পুলিশমন্ত্রীর উপর ছেড়ে দিন, ঠিক করার দায়িত্ব আমার', কাকে নিশানা শুভেন্দু অধিকারীর?
Delhi Murder Case :দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?
দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?
Modi In West Bengal: পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যাবেন তারকেশ্বরে, জানালেন শুভেন্দু
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, যাবেন তারকেশ্বরে, জানালেন শুভেন্দু
TMC News: গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল
গরহাজির তৃণমূল কাউন্সিলররা, কলকাতা পুরসভার চেয়ারপার্সনের বৈঠক বাতিল

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget