এক্সপ্লোর

Energy Lockdown: কোভিড অতীত, জ্বালানির অভাবে কি সত্যিই এবার থমকে যাবে সব? কী এই এনার্জি লকডাউন?

Energy Crisis in India: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর সেই কারণেই টান পড়েছে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহে। আর তার জেরেই বিশ্বের একাধিক দেশে দেখা যেতে পারে করোনার সময়ের মতো লকডাউন।

আবার কি ঘরবন্দি হতে হবে আমাদের? না এবার করোনার মতো কোনও ভাইরাস নয়, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ এবং বিশ্বজুড়ে তেলের হাহাকারের কারণেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে এই একটাই শব্দ। সেটা হল ‘এনার্জি লকডাউন’। আসলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর সেই কারণেই টান পড়েছে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহে। আর তার জেরেই বিশ্বের একাধিক দেশে দেখা যেতে পারে করোনার সময়ের মতো লকডাউন।

এনার্জি লকডাউন আসলে কী?

এনার্জি লকডাউন কিন্তু কোনও সরকারি পরিভাষা নয়। বরং ইন্টারনেটের দুনিয়ার দেওয়া এই শব্দবন্ধ। জ্বালানি বাঁচাতে সরকার যাতায়াত বা বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ চাপালে, সেটাকে নেট দুনিয়া বলছে এনার্জি লকডাউন। আন্তর্জাতিক শক্তি সংস্থা বা IEA ইতিমধ্যেই ১০ দফার একটা সুপারিশ করেছে। কী কী করা উচিত আর কী কী না করলেই ভাল, এই সুপরিশে সেটাই বলা হয়েছে। সেখানে বলা হয়েছে— সম্ভব হলে বাড়িতে থেকে কাজ করুন, হাইওয়েতে গাড়ির গতিবেগ অন্তত ১০ কিমি কমিয়ে দিন বা গণপরিবহন ব্যবহার করুন।

বিশ্বের ছবিটা ঠিক কী?

প্রতিবেশী দেশগুলিতে পরিস্থিতি বেশ ঘোরালো। পাকিস্তান ও ফিলিপিন্সে সপ্তাহে ৪ দিন কাজের দিন ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কায় কিউআর কোড ছাড়া মিলছে না পেট্রোল। নিউজিল্যান্ডের মতো দেশে সপ্তাহে একদিন ‘কার-ফ্রি’ ডে কাটানোর কথা ভাবছে সরকার। যেদিন রাস্তায় কোনও প্রাইভেট গাড়ি চলবে না। বাংলাদেশে বিদ্যুতের চাপ কমাতে স্কুল-কলেজে অনলাইন ক্লাস শুরু হয়েছে। মায়ানমার ও কম্বোডিয়ার একাধিক পাম্পে তেল নেই, বন্ধ হয়ে গিয়েছে প্রায় এক-তৃতীয়াংশ পেট্রোল পাম্প।

ভারত কি সুরক্ষিত?

ভারতের কী অবস্থা? একে তো গ্যাস নিয়ে একাধিক নির্দেশিকা আমরা শুনছি। পেট্রোল বা ডিজেল নিয়ে এখনও কোনও সমস্যার কথা শোনা না গেলেও আগামীতে কী হবে, সেই প্রশ্ন জগতেই পারে আপনার মনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় অধিবেশনে স্পষ্ট জানিয়েছেন, ভারত পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে সূত্র মারফত খবর, বিশ্বের অন্যান্য দেশ থেকে তেল বা গ্যাস কিনে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কেন্দ্র। যাতে দেশের মানুষের গায়ে কোনও আঁচ না আসে।

আপাতত আমদের দেশে এই ধরনের লকডাউনের কোনও সম্ভাবনা নেই। তবে বিশ্ববাজারের যা অবস্থা, তাতে আগামী কয়েক মাস আমাদের প্রত্যেকেরই জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। কারণ, সচেতনতাই হতে পারে এই এনার্জি ক্রাইসিসের আসল ভ্যাকসিন।

সেরা শিরোনাম

সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
CJP Protest: ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget