এক্সপ্লোর

Sadhguru Brain Surgery: প্রবল রক্তক্ষরণের জের,মাথায় অস্ত্রোপচারের পর সেরে উঠছেন সদগুরু

Sadhguru: মাথায় রক্তক্ষরণের জেরে বুধবার দিল্লির অ্যাপোলো হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হল ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরুর। অপারেশনের পর তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

নয়াদিল্লি: আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আধ্যাত্মিক গুরু (Spiritual guru) ও ঈশা ফাউন্ডেশনের (Isha Foundation) প্রতিষ্ঠাতা সদগুরু জাগ্গি বাসুদেব (Sadhguru Jaggi Vasudev)। তাঁর মাথা মারাত্মক ভাবে ফুলে যাওয়ার (massive swelling) পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ (bleeding) হতে থাকে। ক্রমশ সদগুরুর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বুঝতে পেরেই তাঁকে দিল্লির (Delhi) অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) ভর্তি করা হয়। সেখানে তড়িঘড়ি তাঁর মাথায় অস্ত্রোপচার (emergency brain surgery) করা হয়েছে। অপারেশনের পর তাঁর হাসপাতালের বেডে শুয়ে থাকার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সদগুরুর সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। 

এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সদগুরুর অনুগামী ও ভক্তরা। বর্তমানে ওই ধর্মগুরুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়া ভিডিয়োতেও তাঁকে হাসপাতালের বেডে শুয়ে অন্যদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। 

বুধবার এই বিষয়ে ঈশা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, গত ৪ সপ্তাহ ধরে সদগুরু মাথার সমস্যায় ভুগছিলেন। অসহ্য মাথার যন্ত্রণা নিয়েও তিনি তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে কোনও বদল আনেননি। বরং সমস্ত অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্তদের মনোকামনা পূরণ করেছেন। এমনকী গত ৮ মার্চ মহাশিবরাত্রির (MahaShivaratri) দিনও তিনি পূর্বের ন্যায় এবছরের অনুষ্ঠানও সম্পন্ন করেন। তবে ১৪ মার্চ মাথার যন্ত্রণা প্রচণ্ড হওয়ার ফলে তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। আর চিকিৎসকের পরামর্শ মতো মাথার অস্ত্রোপচার করেন তিনি।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দিল্লিতে পৌঁছনোর পর ১৪ মার্চ দুপুরে আচমকা মাথায় অসহ্য যন্ত্রণা (severe headache) শুরু হয় সদগুরুর (Spiritual leader Sadhguru)। এরপর ইন্দ্রপ্রস্থ হাসপাতালের (Indraprastha Apollo Hospitals) সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট (Senior Consultant Neurologist) ডাঃ বিনীত সুরির (Dr Vinit Suri) পরামর্শে সঙ্গে সঙ্গে এমআরআই (MRI) করা হয় ওইদিন বিকেল সাড়ে চারটের সময়। তখনই দেখা যায় মাথার ভিতরে অনেক রক্তক্ষরণ হয়েছে। গত ৩-৪ সপ্তাহ ধরে জমে থাকা পুরনো রক্তের (old chronic bleed) পাশাপাশি ২৪-৪৮ ঘণ্টা আগে ক্ষরণ হওয়া রক্তেরও সন্ধান পাওয়া যায়। এরপরই মাথায় অস্ত্রোপচার করা হয় সদগুরুর। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget