এক্সপ্লোর

Bangladesh ISKCON : 'জ্বালিয়ে দেওয়া হল ঢাকায় ইসকনের আরও একটি মন্দির, পুড়ল লক্ষ্মী-নারায়ণের মূর্তি'

দাবি, 'জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা'। 

কলকাতা : এবার ঢাকায় ইসকনের আরও একটি মন্দিরে আগুন। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তাঁর দাবি, 'জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা'।                                         

তিনি লিখেছেন, ' বাংলাদেশে নামহাট্টায় ইসকনের  আরও একটি কেন্দ্র পুড়ে গিয়েছে। সেই সঙ্গে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহ এবং মন্দিরের ভিতরের সমস্ত জিনিসপত্র সম্পূর্ণ রূপে পুড়ে যায় । কেন্দ্রটি ঢাকায় অবস্থিত। আজ ভোররাত ২ থেকে ৩ টার মধ্যে, দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে অগ্নিসংযোগ করে। মন্দিরটি তৎকালীন তুরাগ থানার আওতাধীন ধৌর গ্রামে অবস্থিত হরে কৃষ্ণ নামহট্ট সংঘের অধীনে পড়ে। মন্দিরের পিছনের টিনের ছাদ তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালানো হয় । মন্দিরের ঠিকানা: H-02, R-05, Ward-54, DNCC, Dhaka 1230'  

হিন্দুদের প্রতি তীব্র ঘৃণা, আর ততোধিক ভারত বিদ্বেষের আগুনে জ্বলছে বাংলাদেশ। গত কয়েকদিনে  দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু মন্দির তছনছ করার অভিযোগ এসেছে। শুধু মন্দির লন্ডভন্ড করা নয়, দেব দেবীর বিগ্রহও নষ্ট করেছে দুর্বৃত্তরা। তবে মন্দিরে তাণ্ডব চালানো বা সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার করার কারণে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়েছে বলে শোনা যায়নি। বরং সংখ্যালঘুদের অধিকারের দাবিতেসরব হওয়া ইসকনের সাধু চিন্ময়কৃষ্ণ দাসকে করা হয়েছে গ্রেফতার। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনা হয়েছে। প্রথম শুনানিতে জামিন নাকোচ করা হয়েছে। পরের শুনানিতে এমন ত্রাস সৃষ্টি করেছে উগ্রবাদীরা যে, চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর জামিন চেয়ে কেউ আদালতে আর আসতেই পারেননি। এখনও জেলবন্দিই ইসকনের সন্ন্যাসী। যতই দিন গড়াচ্ছে, ততই উগ্র হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের প্রতি বিদ্বেষভাব। হিন্দু নাগরিকদের প্রতি অত্যাচার, জমি কেড়ে নেওয়া,ভয় দেখানো, কিছুই বাদ যাচ্ছে  না। এরই মধ্যে ৩ ডিসেম্বর রাতে হিন্দুদের শতাধিক বাড়ি, ব্য়বসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুঠপাট করা হয়।  দোয়ারাবাজারে লোকনাথ মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় সংখ্যালঘুরা আতঙ্কিত। অনেকেই ভয়ে সিলেট-সহ অন্যত্র চলে  যায়।  

আরও পড়ুন :

'শাড়ি পোড়ানো যায়, ইতিহাস নয়', বাংলাদেশের স্বাধীনতা লাভে ভারতের ভূমিকা মনে করালেন সুমন দে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget