এক্সপ্লোর

৫৬৩! একদিনে সর্বোচ্চ মৃত্যু ব্রিটেনে, খুব, খুবই দুঃখের দিন, শোক জনসনের

মৃত্যু বাড়ছে ব্রিটেনে, সেলফ আইসোলেশনে জনসন

লন্ডন:  বুধবার ব্রিটেনে একদিনে এক লাফে আরও ৫৬৩ জনের নোভেল করোনাভাইরাসে সংক্রমণে মৃত্যুর খবর আসায় অসহায় বরিস জনসনের গলায় গভীর বিষাদের সুর।  তিনি নিজেও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিজেকে আইসোলেশনে সরিয়ে রেখেছেন।

আল জাজিরা চ্যানেল জানাচ্ছে,  ৫৬৩ জনের মৃত্যু সাম্প্রতিক করোনাভাইরাস সংক্রমণ পর্বে ব্রিটেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।  এই নিয়ে দেশে হাসপাতালে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হল ২৩৫২। পাশাপাশি বেড়েছে করোনা টেস্টে পজিটিভ ধরা পড়া লোকের সংখ্যাও। মোট ২৯৪৭৪ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। অর্থাত একদিনেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৩২৪।

মৃতদের পরিবারকে ভিডিও বার্তায় সমবেদনা জানিয়ে জনসন বলেন, খুব, খুব দুঃখের দিন এটা। আরও ৫৬৩ জন, একদিনে রেকর্ড। মৃতদের পরিবারগুলির প্রতি রইল অন্তরের সহানুভূতি, আমাদের হৃদয়-মন।

যদিও করোনাভাইরাস নির্মূল করার ব্যাপারে আশার সুর শোনা গিয়েছে তাঁর কথায়। জনসন বলেছেন,  আমরা যে রাস্তা, কর্মসূচি নিয়ে এগচ্ছি, যদি তা ঠিক ঠিক একযোগে অনুসরণ, পালন করা যায়, তবে আমার কোনও সংশয়ই নেই যে, আমরা ওই সংখ্যাগুলি কমিয়ে আনব, আগামী কয়েক সপ্তাহ, মাসের মধ্যেই। করোনাভাইরাসের প্রবাহ, স্রোত উল্টোদিকে ঘুরিয়ে দেব। এ নিয়ে কোনও দ্বিধা, সন্দেহের অবকাশ নেই।

পাশাপাশি তিনি ন্যাশনাল হেলথ স্কিমের কর্মীদের অসাধারণ আখ্যা দেন, তাঁদের জন্য ৫৯৭ মিলিয়ন অতিরিক্ত সুরক্ষামূলক কিট জাহাজে করে পাঠানো হয়েছে বলেও জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget