এক্সপ্লোর

Pulwama News: পুলওয়ামায় ভয়ঙ্কর গুলির যুদ্ধ, নিকেশ জইশ-ই-মহম্মদ জঙ্গি

অবন্তীপুরার চারসু গ্রামে বেশ কয়েকঘণ্টা সার্চ অপারেশনের পর শুরু হয় এনকাউন্টার প্রক্রিয়া। পুলিশ তাঁকে ঘিরে ফেলেছে বুঝতে পেরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিটি।

পুলওয়ামা (জম্মু ও কাশ্মীর) : ভয়ঙ্কর গুলির যুদ্ধের শেষে শেষমেশ নিকেশ। পুলওয়ামার (Pulwama) অবন্তীপুরায় (Awantipora) জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গিকে (Terrorist) হত্যা (Gunned down) করা হয়েছে। পুলিশ-সেনা ও সাধারণ মানুষের ওপর একাধিক হামলায় জড়িত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশের এক কুখ্যাত জঙ্গি লুকিয়ে থাকার সুর্নির্দিষ্ট খবর পেয়ে অভিযান চালানো হয়। কাশ্মীর পুলিশ (Kashmir police), রাষ্ট্রীয় রাইফেলসের (Rastriya Rifles) ব্যাটেলিয়ন ৪২ ও সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের (Central Reserve Force) ব্যাটালিয়ন ১৩০ যে যৌথ অভিযান চালায়। 

অবন্তীপুরার চারসু (Charsoo) গ্রামে বেশ কয়েকঘণ্টা সার্চ অপারেশনের পর শুরু হয় এনকাউন্টার (Encounter) প্রক্রিয়া। পুলিশ তাঁকে ঘিরে ফেলেছে বুঝতে পেরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিটি। যদিও কিছু সময়ের মধ্যেই গুলিবর্ষণের রেশ বাড়িয়ে তাঁকে হত্যা করা হয়। কাশ্মীর পুলিশের ইনপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, পুলিশ, নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক আক্রমণে জড়িত ছিল ওই জঙ্গি। সাধারণ মানুষও আক্রমণের হাত থেকে নিস্তার পাননি। জাতীয় সড়কের একেবারে পাশে জঙ্গিটির লুকিয়ে থাকার খবর পেয়ে অপারেশন শুরু হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত জঙ্গির নাম ওয়েসিস রাজা ওরফে মহম্মদ রমজান দার। বাড়ি সাবনপুরায়। জঙ্গিকে নিকেশে করার পাশাপাশি তাঁর মৃতদেহও উদ্ধার করা হয়েছে। জঙ্গিটির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। একটি একে-৫৬ রাইফেল, তিনটি একে ম্যাগাজিন ও ৮০ রাউন্ড একে উদ্ধার করা হয়েছে। জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি গোটা এলাকায় বাড়ানো হয়েছে সার্চ অপারেশন।  

আরও পড়ুন- বিভিন্ন জায়গায় গুলির লড়াই, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত একাধিক জঙ্গি

প্রসঙ্গত, কয়েকদিন আগেই শ্রীনগরে জঙ্গিরা গ্রেনেড হামলা করেছিল। শ্রীনগরের (srinagar) আমিরা কাদাল বাজারে গ্রেনেড (grenade) হামলা করেছিল জঙ্গিরা। ভরা বাজারে গ্রেনেডের আঘাতে একাধিক সাধারণ নাগরিক গুরুতর জখম হন। পরে জখমদের মধ্যে দুই জন মারা যান। মৃতদের মধ্যে ছিলেন এক তরুণীও। ওই হামলায় জখম হয়েছিলেন জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ানও। ঘটনার পরেই এলাকা কর্ডন করেছিল পুলিশ। শুরু হয়েছিল তদন্তও। দ্রত অপরাধীদের ধরতে সাহায্য নেওয়া হয়েছিল একাধিক আধুনিক প্রযুক্তির (modern technology)। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়। তার কিছুদিন পরেই জম্মুর উধমপুরে জেলা আদালত চত্বরে বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মারা যান এক ব্যক্তি।

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
CJI Surya Kant: CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
CJI সূর্যকান্ত নন, সমাবর্তনে প্রধান অতিথি হচ্ছেন অন্য কেউ, পড়ুয়াদের আপত্তিতেই কি সিদ্ধান্ত বদলাল TISS?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget