এক্সপ্লোর

বলবিন্দর সিংহের ওপর থেকে মামলা তুলে নিন, মমতাকে অনুরোধ রাজ্যপালের

গত মঙ্গলবার বিজেপির নবান্ন চলো মিছিলে ছিলেন এক নেতার দেহরক্ষী বলবিন্দর। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় তাঁর, মারধর করা হয় বলে অভিযোগ।

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত, মানবাধিকার ও আইনের শাসন মেনে চলা। বলবিন্দর সিংহের বিরুদ্ধে চলা মামলা তুলে নেওয়ার অনুরোধ করে রাজ্যপাল জগদীপ ধনখড় এ কথা বললেন। রাজ্যপাল টুইট করে বলেছেন, রাজ্য পুলিশের উচিত, বলবিন্দরের সঙ্গে যা ঘটেছে তার সাফাই গাওয়ার চেষ্টা না করে বরং ভুল শুধরে নেওয়া। গত মঙ্গলবার বিজেপির নবান্ন চলো মিছিলে ছিলেন এক নেতার দেহরক্ষী বলবিন্দর। তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পাগড়ি খুলে যায় তাঁর, মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে তাঁকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিপর্যয় মোকাবিলা আইন, অস্ত্র আইন সহ দাঙ্গা বাধানো, খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। কিন্তু একজন শিখের ধর্মীয় প্রতীক পাগড়ি খুলে নেওয়ায় প্রতিবাদ শুরু হয়েছে দেশজুড়ে. এই ইস্যুতে বিভিন্ন শিখ সংগঠন ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহও মুখ্যমন্ত্রীকে টুইট করেছেন এ নিয়ে। রাজ্যপাল টুইট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী, বলবিন্দর সিংহ মামলায় রাজ্য পুলিশের উচিত, ঘটনার সাফাই গাওয়ার চেষ্টা না করে ভুল শুধরে নেওয়ায় জোর দেওয়া। রাজ্যে বীভৎস মানবাধিকার লঙ্ঘনের পোস্টার বয় হয়ে উঠেছেন বলবিন্দর। তাঁর ওপর দুর্ব্যবহারের বিরুদ্ধে যে সর্বব্যাপী প্রতিবাদ হচ্ছে, তা প্রশংসার্হ। তিনি আরও লেখেন, রাজ্য পুলিশ বলবিন্দরের বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে, তাতে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে, এটা বিস্ময়কর ও পক্ষপাতদুষ্ট। মুখ্যমন্ত্রী, এটাই সুস্থ পদক্ষেপ করার সময়, এই সব ধারা প্রত্যাহার করে মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে বার্তা পাঠান।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget