Jagdeep Dhankhar Hospitalised: জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ
Jagdeep Dhankhar in Hospital: হাসপাতালে ভর্তি জগদীপ ধনকড়। কী হয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতির>

নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে তাঁকে। মর্নিংওয়াকে বেরিয়ে সংজ্ঞা হারিয়ে পড়ে যান ধনকড়। তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। (Jagdeep Dhankhar in Hospital)
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার মর্নিংওয়াকে বেরিয়েছিলেন ধনকড়। সেই সময় সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। এর পর তড়িঘড়ি AIIMS-এ ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের কার্ডিও-নিউরো বিভাগে ভর্তি রয়েছেন তিনি। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসা চলছে তাঁর। হচ্ছে স্বাস্থ্যপরীক্ষা। তবে কেমন আছেন ধনকড়, এখনও পর্যন্ত কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। (Jagdeep Dhankhar Hospitalised)
মর্নিওয়াকে ধনকড়ের সঙ্গে ছিলেন দেহরক্ষীরা। তাঁরাই PCR ভ্যানে তোলেন ধনকড়কে। বেশ কিছু ক্ষণ অচৈতন্য ছিলেন তিনি। ILBS-এর একটি টিম এবং AIIMS-এর চিকিৎসক সন্দীপ শেঠ তাঁকে নিরীক্ষণ করেন। প্রাথমিক চিকিৎসা হয় তাঁর।
কিন্তু ধনকড়ের শারীরিক অবস্থা পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তি করাই যুক্তিযুক্ত মনে হয় চিকিৎসকদের। সেই মতো অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় AIIMS-এ।
দেশের ১৪তম উপরাষ্ট্রপতি ধনকড়। ২০২২ সালের অগাস্ট মাস থেকে ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত পদে আসীন ছিলেন। গত দু'বছরে একাধিক বার তাঁর সংজ্ঞা হারিয়ে পড়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। ২০২৫ সালের মার্চ মাসে AIIMS-এর ক্রিটিক্যাল বিভাবে ভর্তি করতে হয় তাঁকে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টিও হয় তাঁর।
ওই বছরই জুন মাসে নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ধনকড়। সংজ্ঞা হারিয়ে পড়ে যান। মহেন্দ্র সিংহ পালের উপর পড়ে যান। বন্ধ হয়ে আসে চোখ।
সবিস্তার আসছে
Before You Go
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস























