এক্সপ্লোর

রাজনৈতিক দ্বন্দ্বে মন্ত্রীর ওপর হামলা, আইন-শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের : রেল আধিকারিক

বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে  আক্রান্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন।   বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন মন্ত্রী। রেলের আধিকারিকরা বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি রাজনৈতিক দ্বন্দ্বেরই ফলশ্রুতিই।  গতকাল রাতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে কলকাতায় আসার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন মন্ত্রী। সেই সময়ই বোমা বিস্ফোরণ ঘটে। 


কলকাতা: বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে  আক্রান্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন।   বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন মন্ত্রী। রেলের আধিকারিকরা বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি রাজনৈতিক দ্বন্দ্বেরই ফলশ্রুতিই।  গতকাল রাতে মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে কলকাতায় আসার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন মন্ত্রী। সেই সময়ই বোমা বিস্ফোরণ ঘটে। 
রেলের আধিকারিকরা বলেছেন, এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে হতে পারে বা রাজ্যের শাসক দলের সঙ্গে বাম দলের লড়াইয়ের জেরেও হতে পারে। 
বামদলগুলি গত সপ্তাহে নবান্নর সামনে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছিল। এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালিয়েছিল। এক বাম কর্মী লাঠিচার্জে জখম হয়েছিলেন। পরে তাঁর মৃত্যু হয়েছিল। এই ঘটনা নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছিল। 
চলতি কৃষক বিক্ষোভের সমর্থনে বামদলগুলি বৃহস্পতিবার সকাল ১১ টায় রেল রোকো-র ডাক দিয়েছিল। 
রেলের এক আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, তৃণমূলের লোকজনদের মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্বের খবর রয়েছে। জাকির হোসেন নিজেই ২০১৭-তে দুই তৃণমূল সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ওই দুজন তাঁকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। 

ওই আধিকারিক বলেছেন, মন্ত্রীর ওপর হামলার ঘটনা প্রাথমিকভাবে বামেদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক লড়াইয়ের ফলশ্রুতি হতে পারে। এক্ষেত্রে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেরও যোগ থাকতে পারে।  এই ঘটনায় বিশৃঙ্খলার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। 
অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কিছু লোক জাকির হোসেনের ওপর দল বদলের জন্য চাপ দিচ্ছিল। এজন্য তাঁর ওপর হামলা ষড়যন্ত্রেরই অঙ্গ। 
বুধবার রাতের ঘটনায় জখম মন্ত্রীকে দেখতে মুখ্যমন্ত্রী এসএসকেএমে গিয়েছিলেন। তিনি এই ঘটনায় রেলের গা-ছাড়া মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ,  মন্ত্রী জাকির হোসেনের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমান, দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা ফাটানো হয়েছে। তিনি বলেছেন, এটা একটা চক্রান্ত। কেউ কেউ গত কয়েকমাস ধরে ওর ওপর দল বদলের জন্য চাপ তৈরি করছিল। এখন তদন্ত চলছে। তাই কারুর নাম করতে চাই না। 
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, হামলাকারীরা জাকির হোসেনের গতিবিধি সম্পর্কে জানত এবং তাঁর পিছু ধাওয়া করছিল। 

অভিযুক্তদের ধরতে সিআইডি-কে তদন্তভার দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রেলওয়ে এক আনুষ্ঠানিক বিবৃতিতে মন্ত্রীর ওপর হামলার নিন্দা করেছে এবং বলেছে, ঘটনার সঙ্গে সঙ্গেই ত্রাণ ও উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয় এবং জখমদের নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে আরপিএফ ও রেল কর্তৃপক্ষ। 
বিবৃতিতে আরও বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রাজ্যের ব্যাপার। এ ব্যাপারে দায়িত্ব রাজ্য পুলিশের। রেল স্টেশনের প্ল্যাটফর্মের আইন-শৃঙ্খলাও রাজ্য সরকারের জিআরপি-ওর আওতাধীন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget