এক্সপ্লোর

Jammu And Kashmir : কিশতোয়ারে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই, জইশ জঙ্গিদের লুকিয়ে থাকার অনুমান

Jammu Kashmir Encounter : জঙ্গিদের লুকিয়ে থাকার অনুমান। সেই সন্দেহে চলছে গুলির লড়াই।

Jammu And Kashmir : ফের অশান্ত উপত্যকা। আবার সেনা, জঙ্গি সংঘর্ষ জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলায়। রবিবার রাতের দিকে এই গুলির লড়াই শুরু হয়েছে বলে খবর। কয়েকদিন আগে এই কিশতোয়ারে হয়েছে সেনা, জঙ্গির গুলির লড়াই। শহিদ হয়েছেন এক জওয়ান। ফের সেই কিশতোয়ারেই শুরু হয়েছে গুলির লড়াই। রবিবার রাতে ১০টা ২০ মিনিট নাগাদ শুরু হয় অভিযান। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ওকাশ্মীর পুলিশ যৌথভাবে শুরু করেছিলেন তল্লাশি অভিযান। জানসীর-কান্দিওয়ার জঙ্গল এলাকায় চলছে এই অভিযান। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের উপর গুলি চালানো হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। পরিস্থিতির অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যেই গুলি বিনিময়ের আওয়াজ পাওয়া গিয়েছে বলে খবর। গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ।  

এর আগে কিশতোয়ারের ছতরু এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। খবর ছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিরা লুকিয়ে রয়েছে এই অঞ্চলে। ছতরু এলাকা পাহাড়ি অঞ্চল। প্রবল তুষারপাতও চলছিল ওই এলাকায়। এই কঠিন পরিস্থিতিতেও লড়াই থামায়নি সেনাবাহিনী। ৭ জন সেনা জওয়ান আহত হয়েছিলেন ২ পক্ষের গুলির লড়াইয়ে। কিশতোয়ারের ছতরু এলাকায় ভারতীয় সেনাবাহিনীর জম্মু ভিত্তিক White Knight Corps যে অভিযান চালাচ্ছিল তার নাম দেওয়া হয়েছিল Operation Trashi-I . এই অভিযানে শহিদ হয়েছেন হাবিলদার গজেন্দ্র সিং। স্পেশ্যাল ফোর্সের হাবিলদার ছিলেন তিনি। নতুন করে যে জায়গায় অভিযান চলছে সেখানে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগের বার কোনওমতে পালানো জঙ্গিরা এই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। 

গত ১৮ জানুয়ারি কিশতোয়ারের ছতরু এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছিল। সোনার গ্রামের কাছে মান্দ্রাল-সিংপোরা এলাকায় এই গুলির লড়াই চলেছিল। নাগাড়ে তুষারপাত, ঘন জঙ্গল, রুক্ষ ভূখণ্ড - এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও জঙ্গিদের পাকড়াও করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। তবে প্রাকৃতিক প্রতিকূলতার সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয় জঙ্গিরা। তবে হার মানেনি নিরাপত্তাবাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে ওই এলাকায়। নতুন করে শুরু হয়েছে অভিযান। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে জিঙ্গি দমনে জিরো টলারেন্স নীতিতে আরও কঠোর হয়েছে ভারত। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে। কোনওভাবেই পাকিস্তান থেকে ভারতের ভূখণ্ডে জঙ্গি অনুপ্রবেশ করতে দিতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget