এক্সপ্লোর

Jammu Situation Update: পিছিয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, জম্মুর সীমান্তবর্তী এলাকায় বন্ধ স্কুল-কলেজ

Jammu Situation News: গত শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার ৩ ঘণ্টার মধ্যে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। তারপর আবার সোমবার।

সন্দীপ সরকার, শ্রীনগর: ভারত-পাকিস্তানের মধ্যে চলছে সংঘর্ষ বিরতি (Jammu Situation Update)। তার মধ্যেই ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু। যদিও জম্মুর সীমান্তবর্তী এলাকায় স্কুল এখনও বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই জম্মুর সীমান্তবর্তী এলাকায় বন্ধ রাখা হয়েছে সকুল-কলেজ। ১৮ মে পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। জমমু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। 

সীমান্তবর্তী এলাকায় বন্ধ স্কুল-কলেজ: গত শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার ৩ ঘণ্টার মধ্যে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। তারপর আবার সোমবার। ওই দিন সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির ভাষণ শেষ হওয়ার পর, সাম্বার আরিহান গ্রামে আকাশে ৫-৬টি ড্রোন ঢুকে পড়ে। সেগুলি নিষ্ক্রিয় করার পর, গ্রামে আছড়ে পড়ে। অসংখ্য স্প্লিনটারের আঘাতে ঘতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। এই আবহে জমমুর সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের জীবন নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। বিশেষ করে পাকিস্তানের দিক থেকে আসা ড্রোন, মিসাইল, মর্টার শেল নিষ্ক্রিয় করার পর, তার ভাঙাচোরা অংশ এখনও নানা জায়গা ছড়িয়ে রয়েছে। 

পহেলগাঁও সন্ত্রাসের পর কেটে গেছে ২২ দিন। কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনা ও পুলিশ। গতকালই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর 'অপারেশন কেল্লারে' নিহত হয়েছে লস্কর ই তৈবা ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গি। এদের মধ্যে রয়েছে সোপিয়ানের বাসিন্দা নিহত শাহিদ আহমেদ কুট্টে, আদনান সফি দার এবং এহসান উল হক শেখ। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান আর বদগামের মাঝে সীমানা এলাকায় রয়েছে পাইন গাছে ঘেরা ঘন সবুজ কেল্লারের জঙ্গল। তার খুব কাছেই রয়েছে পীরপাঞ্জাল রেঞ্জ। পুরো এলাকাটাই গভীর জঙ্গলে মোড়া। কাছেই রয়েছে পাক অধিকৃত কাশ্মীর। প্রাকৃতিক প্রতিকূলতার কারণেই ঘন জঙ্গলে ঘেরা এই জায়গাকে গা ঢাকা দেওয়ার জন্য হোক বা অপারেশন চালানোর জন্য হোক, সহজেই বেছে নেয় জঙ্গিরা। জঙ্গিদের অন্যতম করিডর হিসেবে পরিচিত সোপিয়ানের জঙ্গলকে তাই শুরু থেকেই সক্যানারে রেখেছে নিরাপত্তা বাহিনী। জমমু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন জঙ্গিদের তালিকা তৈরি করেই পুরোদস্তুর অপারেশন চলছে। পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের সন্ধান পেতে ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় পোস্টার দিয়েছে জমমু-কাশ্মীর পুলিশ। ৩ জঙ্গির ছবি দিয়ে পোস্টারে লেখা, খোঁজ দিতে পারলে পুরস্কার মিলবে ২০ লক্ষ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget