এক্সপ্লোর

নীতীশের এক কণা পায়ের ধুলোরও যোগ্য নন! পটনার বন্যা নিয়ে গিরিরাজকে পাল্টা জেডি(ইউ)-এর

পটনার বন্যা পরিস্থিতি নিয়ে বিহারের দুই জোট শরিকের বাকযুদ্ধ চলছে কিছুদিন ধরেই। এ সপ্তাহের গোড়ায় এনডিওএ-র ‘পটনার বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার কথা’ বলেও বেগুসরাইয়ে নিজের লোকসভা কেন্দ্রে মন্তব্য করেন গিরিরাজ।

পটনা: বিহারের বন্যা দক্ষ হাতে সামলাতে ‘ব্যর্থ’ বলে নীতীশ কুমারকে নিশানা করায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহকেপাল্টা আক্রমণ শরিক জনতা দল (ইউনাইটেড)-এর। পটনার বিস্তীর্ণ এলাকা সাম্প্রতিক বন্যায় ভেসে যাওয়ায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদির সমালোচনা করে গিরিরাজ বলেন, পরিস্থিতি সামলাতে ওঁরা ব্যর্থ। একজন নেতার প্রশংসার পাশাপাশি ব্যর্থতার দায়ও নিতে হয়, নিন্দা শোনা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পাল্টা তাঁকে খোঁচা দিয়ে জেডি (ইউ) মুখপাত্র সঞ্জয় সিংহ বলেছেন, উনি (গিরিরাজ সিংহ) নীতীশ কুমারের পায়ের ধুলোর একটি কণারও যোগ্য নন। কথায় কথায় মহাদেবের জয়ধ্বনি করলেই কেউ নেতা হয় না। প্রসঙ্গত, প্রায়ই মহাদেবের উল্লেখ করতে শোনা যায় গিরিরাজকে। পটনার বন্যা পরিস্থিতি নিয়ে বিহারের দুই জোট শরিকের বাকযুদ্ধ চলছে কিছুদিন ধরেই। এ সপ্তাহের গোড়ায় এনডিওএ-র ‘পটনার বাসিন্দাদের কাছে ক্ষমা চাওয়ার কথা’ বলেও বেগুসরাইয়ে নিজের লোকসভা কেন্দ্রে মন্তব্য করেন গিরিরাজ। প্রায়ই নীতীশকে কটাক্ষ, বিদ্রূপ করা গিরিরাজের মন্তব্যের জবাবে জেডি (ইউ) মুখরাত্র রাজীব রঞ্জন প্রসাদ তথ্য পরিসংখ্যান পেশ করে দাবি করেন, পটনার বন্যা বিপর্যয়ের জন্য প্রধানত দায়ী বিজেপিই। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, জেডি (ইউ)-বিজেপি জোট রাজ্যের শাসনভার পাওয়া থেকেই নগরোন্নয়ন দপ্তর আমাদের জোট শরিকের হাতে আছে। পটনার মেয়র বিজেপির। পটনার দুটি লোকসভা আসনও ওদের। শহরের সব বিধানসভা কেন্দ্রও নয়ের দশক থেকে বিজেপির শক্ত ঘাঁটি। জেডি(ইউ) সাধারণ সম্পাদক তথা প্রধান মুখপাত্র কে ত্যাগীও গিরিরাজকে দুষে তিনি বিহারে জোটের ক্ষতি করছেন করে অভিযোগ করে বলেছেন, গিরিরাজ সিংহ স্বভাব অপরাধী হয়ে উঠেছেন। তেজস্বী যাদবের (রাজ্য বিধানসভার বিরোধী নেতা) চেয়ে জোটের বেশি ক্ষতি করছেন তিনি। এদিকে গঙ্গার জলস্তর নেমে যাওয়ায় পটনা প্রশাসন রাজেন্দ্র নগর, কঙ্কর বাগ, পাটলিপুত্র কলোনির মতো শহরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে হেভি-ডিউটি পাম্প ব্যবহার করে জমা জল বের করার অভিযানে নেমেছে।

সেরা শিরোনাম

Bangladesh Unrest : দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে
Narendra Modi :চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না দিতে পারলে, আমার শান্তি নেই : খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না দিতে পারলে, আমার শান্তি নেই : খড়গপুর IIT-তে প্রধানমন্ত্রী
Spurious Liquor: মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
মদ খেয়ে ভয়াবহ পরিণতি, ১৫ জনের মৃত্যু পরপর, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি
Earthquake : বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি
বিরাট ভূমিকম্প পেরুতে ! দুলে উঠল বহুতল, থরথর করে কাঁপল মেঝে, প্রাণভয়ে শুরু ছোটাছুটি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget