এক্সপ্লোর

ওয়ার্ক ফ্রম হোম-এর জন্য জিও নিয়ে এল ৯৯৯ টাকার নতুন প্ল্যান

নতুন এই প্ল্যানে জিও থেকে জিও আর ল্যান্ডলাইনে ফ্রি এবং আনলিমিটেড কলের সুবিধে মিলবে।

  কলকাতা: প্রিপেড গ্রাহকদের জন্য নয়া প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। ৯৯৯ টাকার তিন মাসের প্ল্যান লঞ্চ করল তারা। ৮৪ দিনের মেয়াদের এই প্ল্যান মূলত আনা হয়েছে যাঁরা এখন ওয়ার্ক ফ্রম হোম করছেন তাঁদের কথা ভেবে। এতে ইউজাররা ডেটা পাবেন অনেক বেশি। প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি ফোন করার জন্যও নানা সুবিধে পাওয়া যাবে। আর যদি দিনে ৩ জিবি ডেটা পুরো শেষ হয়ে যায়, তারপর ডেটার স্পিড হবে ৬৪ কেবিপিএস। নতুন এই প্ল্যানে জিও থেকে জিও আর ল্যান্ডলাইনে ফ্রি এবং আনলিমিটেড কলের সুবিধে মিলবে। জিও ছাড়া অন্য নম্বরে ফোন করলে ৩০০০ এফইউপি মিনিট পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন করা যাবে ১০০ এসএমএস, সঙ্গে জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন। ভোডাফোনও এসে গিয়েছে প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে। তাদের সঙ্গে তুলনায় জিও-র প্ল্যান একটু দামী মনে হতে পারে। এ ধরনেরই অফার ৬৯৯ টাকায় দিচ্ছে ভোডাফোন।  এর নাম দিয়েছে ডাবল ডেটা অফার। এর ফলে ভোডাফোন প্রিপেড গ্রাহকদের রোজ ৪ জিবি করে ডেটা দেবে। ভ্যালিডিটি ৮৪ দিন। যে কোনও নেটওয়ার্কে ফোন করার জন্য আনলিমিটেড কলিং ও রোজ ১০০ এসএমএসের সুবিধে। আবার সঙ্গে বিনা মূল্যে জি৫-এর সাবস্ক্রিপশন। পিছিয়ে নেই এয়ারটেলও। তারা প্রিপেড কানেকশনে আনলিমিটেড কলিং আর ১০০ এসএমএস ওয়ালা প্ল্যান ৬৯৮ টাকায় দিচ্ছে। এরও ভ্যালিডিটি ৮৪ দিন। আবার পোস্টপেডে ৯৯৯ টাকায় দিচ্ছে আনলিমিটেড কলিংয়ের সুবিধে। এর ভ্যালিডিটি এক মাসের জন্য। সঙ্গে আবার দিচ্ছে অ্যামাজন প্রাইম ও জি৫-এর সাবস্ক্রিপশন।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
ABP Ananda Top 10,18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget