এক্সপ্লোর

Bageshwar Land Subsidence: জোশীমঠের পর বাগেশ্বরে বহু বাড়িতে ফাটল, ক্ষতিগ্রস্ত ১১টি গ্রাম, নির্বিচারে খননকার্যকে দায়ী করছেন স্থানীয়রা

Bageshwar Mining Effects: কুমায়ুনের অন্তর্গত বাগেশ্বর জেলার কান্দা এলাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

বাগেশ্বর: দেবভূমিতে বিভীষিকা ফিরে এল আবারও। জোশীমঠের পর এবার বাগেশ্বরে পর পর বাড়িতে ফাটল। ভূমির অবনমনকে যেমন দায়ী করা হচ্ছে এই পরিস্থিতির জন্য, পাশাপাশি, নির্বিচারে খননকার্য চালানোর ফলেও মাটি ক্রমশ বসে যাচ্ছে বলে অভিযোগ। শুধুমাত্র বসতবাড়িই নয়, মন্দির, রাস্তাঘাট, মাঠ-ময়দান, সবক্ষেত্রেই মারাত্মক ক্ষতি চোখে পড়ছে। (Bageshwar Land Subsidence)

কুমায়ুনের অন্তর্গত বাগেশ্বর জেলার কান্দা এলাকাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ২০০-র বেশি বাড়িতে ফাটল ধরেছে, সেগুলি হেলে পড়েছে বলে জানা গিয়েছে।  উত্তরাখণ্ড বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছেন, জেলার ১১টি গ্রাম এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। ৪৫০টি বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে এখনও পর্যন্ত। (Bageshwar Mining Effects)

এই পরিস্থিতির জন্য রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি সাজিমাটি তুলতে এলাকায় ব্যাপক খননকার্য চলছে।  বিস্ফোরণ ঘটিয়ে চলছে খনখনকার্য। খোঁড়াখুঁড়ির পর গর্ত বোজানোও হচ্ছে না ঠিক ভাবে। সেই আবহে বৃষ্টি হচ্ছে যখন, ধসে যাচ্ছে মাটি। অবনমন ঘটছে ভূমির। বার বার সেই নিয়ে অভিযোগ জানালেও প্রশাসন নিরুত্তাপ বলে দাবি স্থানীয়দের।

কুওয়ারি এবং সেরি গ্রামের প্রায় ১৩১টি পরিবার ধসে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাজিমাটি খনির কাছে বসবাস যাঁদের, সেখানেও মাটি বসে গিয়ে ফাটল দেখা দিয়েছে বাড়িঘরে।  কান্দা এবং রীমা উপত্যকায় মাঠঘাট, রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৭০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে সেখানে। গ্রামবাসীদের অনেকেই ভিটেমাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। 

ব্যাপক খননকার্যের জেরে ১০০০ বাজার পুরনো কালিকা মন্দিরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরের মেঝেয় ফাটল ধরেছে। ওই মন্দির থেকে মাত্র ৫০ মিটার দূরত্বেই চুনাপাথরের খনি রয়েছে। সেখানে ব্যাপক খননকার্যের জেরেই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। মন্দির কমিটির প্রেসিডেন্ট রঘুবীর সিংহ মজিলা জানিয়েছেন, এই মন্দির শুধু ধর্মস্থান নয়। মন্দিরকে ঘিরে এলাকার অর্থনীতিও গড়ে উঠেছে। সমাজকর্মী সুরেশ সিংহ মজিলা জানিয়েছেন, কৃষিকার্য এবং ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করেই পেট চালান স্থানীয় মানুষজন। কিন্তু নির্বিচারে যেভাবে খননকার্য চলছে, তাতে মানুষের জীবন-জীবিকা বিপন্ন হতে বসেছে।

বাগেশ্বর জেলা সাজিমাটির জন্য পরিচিত। সেখানে ১৩০টিরও বেশি খনি রয়েছে। কাগজ, রং, প্রসাধনী কারখানাগুলিতে সেখান থেকেই সাজিমাটি যায়। কিন্তু নির্বিচারে খননকার্য চালানোয় বিপদ নেমে এসেছে। এমনিতেই বাগেশ্বর জেলা দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ১৯৮৩ সালে ভয়ঙ্কর ভূমিধসে সেখানে বহু মানুষ মারা যান। ২০১০ সালেও তার পুনরাবৃত্তি ঘটে। এমন পরিস্থিতিতে পুনর্বাসন চাইছেন স্থানীয়রা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget