এক্সপ্লোর

Supreme Court: ‘বিচারকরা লোভের শিকার হলে, প্রলোভনে পা দিলে…’, তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির

Justice BV Nagarathna: লোভের শিকার হওয়া বিচারকদের বাদ দেওয়ার কথা বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন। CJI সূর্যকান্তও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

নয়াদিল্লি: বিচারকদের 'লোভের শিকার হওয়া', 'প্রলোভনের ফাঁদে পা' দেওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টর বিচারপতি বিভি নাগরত্ন। জানালেন, দ্বিতীয় জাতীয় বিচারবিভাগীয় কমিশন বেতনবৃদ্ধি, ভাতা সংক্রান্ত আবেদন মেনে নেওয়ার পরও বিচারপতিরা যদি নিজেদের সামর্থ্যের মধ্যে জীবনযাপনে অক্ষম হন, লোভের শিকার হন, সেক্ষেত্রে তাঁদের বিচারব্যবস্থা থেকে 'বাদ দিয়ে দেওয়া' উচিত। (Justice BV Nagarathna)

২২তম Biennial State Level Conference of Judicial Officers অনুষ্ঠানে বক্তৃতা করার সময় এই মন্তব্য করেন বিচারপতি নাগরত্ন। তিনি বলেন, “জেলা আদালতের বিচারকদের বেতন এবং ভাতা যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে। বেতন কমিশনের সুপারিশ মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরও বিচারকরা যদি নিজেদের আয়ের মধ্যে জীবন নির্বাহ করতে না পারেন, লোভের শিকার হন, প্রলোভনের ফাঁদে পা দেন, তাঁদের বিচারব্যবস্থা থেকে বের করে দিতে হবে।” (Supreme Court)

বিচারপতি নাগরত্ন আরও বলেন, “আমাকে বলতেই হচ্ছে, বাইরে থেকে বা সতীর্থদের কাছ থেকে যতই চাপ আসুক, বিচারকদের সবকিছু থেকে মুক্ত থাকতে হবে। সাহস সঞ্চয় করতে হবে, স্বাবলম্বী হতে হবে তাঁদের। সিদ্ধান্তগ্রহণের সময় কোনও রকম সমন্বয় থাকতে পারে না। একজন বিচারকের কলুষিত সিদ্ধান্ত, সেই বিচারক তো বটেই, গোটা বিচারব্যবস্থাকে কালিমালিপ্ত করে। তাই আবেদনকারী সাধারণ মানুষ এবং দেশের প্রতি আমাদের যে কর্তব্য, তা অনুধাবন করতে হবে আমাদের, সচেতন হতে হবে।"

জেলা আদালতের বিচারকরা যাতে সুরক্ষিত বোধ করেন, হাইকোর্টকে তা দেখতে হবে বলেও জানান বিচারপতি নাগরত্ন। পদোন্নতি, পোস্টিং এবং বদলির ক্ষেত্রেও সুষ্ঠু, স্বচ্ছ এবং সংবেদনশীলতা অত্যন্ত জরুরি, যাতে জেলা আদালতের বিচারকরা স্বাধীন থাকতে পারেন এবং তাঁদের মনোবল অক্ষুণ্ণ থাকে।” জেলা আদালতে শুধুমাত্র মহিলার সংখ্য়া বৃদ্ধি করলেই হবে না, তাঁদের নিরাপ্ততা, কাজের পরিবেশের উন্নতি ঘটানোও প্রয়োজন বলে জানান তিনি।

যে অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিচারপতি নাগরত্ন, তাতে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, বিচারপতি অরবিন্দ কুমার, কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি বিভু ভাকরু এবং আরও অনেকে। এর আগে, অতি সম্প্রতি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও মুখ খুলতে শোনা যায় বিচারপতি নাগরত্নকে। নির্বাচন কমিশন প্রার্থীদের উপর নির্ভরশীল হলে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার

ভিডিও

Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget