এক্সপ্লোর

Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?

Kalyan Banerjee On NCPI MP : সংসদ ভবন চত্বরে NCPI-এর ২০ জন সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গায়ে জড়িয়ে বিক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

নয়াদিল্লি: সংসদ ভবন চত্বরে NCPI-এর ২০ জন সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গায়ে জড়িয়ে বিক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ২০ জন সাংসদকে গদ্দার বলে বিক্ষোভ দেখালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর । 'আমাদের দল থেকে আপনাদের দলে গিয়েছে, সেখান থেকেও ওঁরা চলে গিয়েছেন', NCPI সাংসদদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ প্রিয়ঙ্কার। ‘আমাদের দেওয়া টিকিটেই ওঁরা ভোটে জিতেছেন’, পাল্টা দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন, অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?

বুধবার লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন। আর বৃহস্পতিবার NCPI-এর সাংসদের বিরুদ্ধে সরব হয়ে সংসদের বাইরে একাই বিক্ষোভে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দিলেন স্লোগান। ইন্ডি জোটের অন্যান্য় সদস্য দলের অনেক সাংসদ এসে সমর্থন জানালেও, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল না একজন তৃণমূল সাংসদকেও।একা একাই বিক্ষোভ। স্লোগান। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে এভাবেই দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার কালীঘাট-তৃণমূলের ২১শের সভামঞ্চে নেত্রীর সঙ্গে বাদানুবাদ। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বুধবার লোকসভা থেকে সাসপেন্ড। আর বৃহস্পতিবার মকরদ্বারে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই প্রতিবাদ। নিশানায় তৃণমূলের বিদ্রোহী ও NCPI-তে মিশে যাওয়া ২০ জন সাংসদ। যাঁরা বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থন করছেন।
 
 ('কালীঘাট-তৃণমূল') সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'একলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি ভয় খায়। একলা কল্যাণ ব্যানার্জিই যথেষ্ট বিজেপির জন্য।ওরা জানে, যে এখন এই লোকটাকে বের করে রাখতে পারলে এখন অন্তত একটু নিঃশ্বাস প্রশ্বাস পাবেন। একলাই কাফি আছি।' কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একা স্লোগান দিতে দেখে, একে একে এগিয়ে আসেন ইন্ডি জোটের শরিক একাধিক দলের অনেক সাংসদই। কেউ হাত মেলালেন। কেউ কিছুক্ষণের জন্য পাশে বসলেন।কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সিড়িতে একা বসে স্লোগান দিতে দেখে হাসিমুখে হাত মিলিয়ে যান, CPM সাংসদ ও পলিটব্যুরোর সদস্য আমরা রাম।' সাংসদ   কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লড়াই বিজেপির বিরুদ্ধে থাকবে, লড়াই গদ্দারদের বিরুদ্ধে থাকবে। লড়াই বেইমানদের বিরুদ্ধে থাকবে। পশ্চিমবাংলার বিশ জন বেইমানকে আইডেন্টিফাই করা হচ্ছে সারা দেশ দেখছে।এসব বেইমানদের জন্য বিজেপির সাহস বেড়ে গেছে। ' কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল শরিক ও বিরোধী দলের সাংসদরা একে সমর্থন জানিয়ে গেলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল না 'কালীঘাট তৃণমূলের' একজন সাংসদকেও। 

 যেখানে বর্তমানে লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ৮ জন এবং রাজ্যসভায় ৯ জন সাংসদ রয়েছেন।কিন্তু কেন? বুধবার কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ উদড়ে দিয়েছেন বলে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু অভিষেক, অভিষেক করে তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। বাংলার মানুষ মমতাদির দিকেই তাকিয়ে আছে। মমতাদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি। কিন্তু দিদিকেও বুঝতে হবে, বাস্তবটা কী? দিদি যদি বাস্তব না বোঝে তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। 

Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
Advertisement

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget