এক্সপ্লোর

Kalyan Banerjee: লোকসভায় দু'হাত তুলে চু কিত কিত কল্যাণের, ৪০০ পার নিয়ে তীব্র কটাক্ষ BJP-মোদিকে

Lok Sabha Session: মঙ্গলবার লোকসভায় ভাষণ দিতে ওঠেন কল্যাণ।

নয়াদিল্লি: শপথগ্রহণে নজর কেড়েছিলেন আগেই। এবার লোকসভার ভাষণেও সকলের নজর কাড়লেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভায় ভাষণ দিতে ওঠেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আর সেখানে বিজেপি-র উদ্দেশে তাঁর মন্তব্য, কটাক্ষ এবং অঙ্গভঙ্গিতে হাস্যরোল উঠল। 'খেলা শুরু হয়েছে' বলে বিজেপি-কে তীব্র কটাক্ষ করলেন তিনি। (Kalyan Banerjee)

মঙ্গলবার লোকসভায় ভাষণ দিতে ওঠেন কল্যাণ। সেখানে বিজেপি-কে আগাগোড়া কটাক্ষ করেন তিনি। অহঙ্কারই এবার বিজেপি-কে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি বলে দাহি করেন। বিজেপি-র উদ্দেশে কল্যাণ বলেন, "এবার ৪০০ পার বলেছিলেন তো! খেলা তো শুরু হয়ে গিয়েছিল। খেলা তো অনেক রকমের আছে স্যর। চু কিত কিত-ও খেলা। চু কিত কিতে চু ধরা ছিল ৪০০-তে। কিত-কিত-কিত-কিত-কিত-কিত-কিত...কত হল? ২৪০...খেলায় হেরে গেলেন।" (Lok Sabha Session)

এদিন লোকসভায় কল্যাণের পাশে বসেছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'আরও খেলা হবে' বলে কল্যাণকে সুর ধরিয়ে দেন তিনি। আর পিছনের আসনে বসে তখন হেসে কার্যত লুটিয়ে পুড়ছেন শতাব্দী রায়, মহুয়া মৈত্র, জন মালিয়ারা। অন্য বিরোধী দলগুলিও কল্যাণকে উৎসাহ দিতে থাকেন। পাল্টা সরকারের তরফে আপত্তি উঠে আসে। 

সেই আবহে স্পিকার ওম বিড়লা কল্যাণকে তাঁর দিকে তাকিয়ে কথা বলতে বলেন। জবাবে কল্যাণ বলেন, "স্যর, আমি তো আপনাকেই দেখছি। আর কাউকে দেখছি না। আপনার চেয়ে বেশি স্মার্ট এখানে কেউ নেই। সকলকে ছেড়ে তাই আপনাকেই দেখছি। অনেক ভাল অভিনেত্রীরাও এসেছেন, কেউ তাঁদের দেখেন না। আপনাকেই দেখেন সকলে। শুধু আপনাকেই দেখি। লোকসভায় শুধু আপনিই আছেন। বিরোধীদের প্রতি আপনার আচরণ মনে রাখা হবে স্যর।"

বিজেপি এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কল্যাণ আরও বলেন, "প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, না মন কি বাত, না দিল কি বাত, কোনও ক্ষেত্রেই প্রতিশ্রুতি পালন করতে পারেননি। মোদিজির গ্যারান্টি আছে, কিন্তু গ্যারান্টিতে ওয়ারেন্টি নেই।" কল্যাণের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুণাওয়ালা বলেন, "কাল রাহুল গাঁধীর আপত্তিজনক মন্তব্য, আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদকে কমেডির মঞ্চ বানিয়ে ফেললেন। তৃণমূলের এই কল্যাণই, ওবিসি সমাজের প্রতিনিধি, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের অঙ্গভঙ্গি নকল করে দেখিয়েছিলেন, যা দেখে হাসছিলেন রাহুল গাঁধীও। আজও মহুয়া মৈত্র হাসছিলেন। কল্যাণ অভিজ্ঞ সাংসদ, পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার নিয়ে কোনও কথা বললেন না, তাজমুলকে নিয়েও কোনও কথা বললেন না। তৃণমূলের আসন বেড়েছে। তাই বলে সংসদে এই ধরনের টিকা-টিপ্পনি, স্পিকারের প্রিত এমন আচরণ কাম্য নয়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget