এক্সপ্লোর

Kashmir Attack: মাত্র ৭ দিন আগে বিয়ে, ভূ-স্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা নৌসেনা অফিসার

Kashmir News: জানা গিয়েছে, মাত্র ২ বছর আগে নৌসেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হরিয়ানার যুবক বিনয় নারওয়াল। তাঁর মৃত্যুতে শুধু পরিবার-পরিজন নয়, ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও।

শ্রীনগর : মাত্র ৭ দিন আগে বিয়ে হয়েছিল। স্ত্রীকে নিয়ে ছোট্ট একটা ছুটি কাটাতে গিয়েছিলেন। মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছিলেন ভূ-স্বর্গ। আর সেখানেই সব শেষ। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তরুণ নৌসেনা অফিসার ২৬ বছরের বিনয় নারওয়াল। হরিয়ানার কার্নালের বাসিন্দা বিনয়ও পহেলগাঁওয়ের জঙ্গি হামলার শিকার হয়েছেন। জম্মু-কাশ্মীরে সম্প্রতি যে নারকীয় হত্যালীলা চালিয়েছে সেখানেই প্রাণ হারিয়েছেন এই তরুণ। নৌসেনার আধিকারিকরা জানিয়েছেন, কোচিতে পোস্টিং ছিল এই তরুণ অফিসারের। গত ১৬ এপ্রিল বিয়ে করেছেন বিনয়। ১৯ এপ্রিল ছিল রিসেপশন। তারপর স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বিনয়। নতুন জীবনের শুরুতে, আগামী দিনের জন্য সোনালি স্বপ্ন বুনতে গিয়েছিলেন ভূ-স্বর্গের কোলে। আর সেখানেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। জঙ্গিদের গুলিতে নিহত নৌসেনার লেফটেন্যান্ট। 

জানা গিয়েছে, মাত্র ২ বছর আগে নৌসেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন হরিয়ানার যুবক বিনয় নারওয়াল। তাঁর মৃত্যুতে শুধু পরিবার-পরিজন নয়, ভেঙে পড়েছেন প্রতিবেশীরাও। সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই তাঁদের কাছে। প্রতিবেশী এবং আত্মীয়স্বজনরা জানিয়েছেন, উজ্জ্বল ভবিষ্যৎ ছিল বিনয়ের। সংবাদসংস্থা এএনআই- কে নিহত নৌসেনা অফিসারের এক প্রতিবেশী জানিয়েছেন, মাত্র ক'দিন আগেই বিয়ে হয়েছিল বিনয়ের। সকলেই খুব খুশি ছিলেন। এর মধ্যেই এমন দুঃসংবাদ পেয়ে হতবাক সকলেই। 

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় এর আগেও একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। পহেলগাঁওতেও জঙ্গিদের নিশানায় পড়েছেন আমআদমি থেকে ভারতীয় সেনা আধিকারিকরা। তবে এবারের জঙ্গি হামলার নৃশংসতা যেন সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে। কারণ এবার সাধারণ পর্যটকদের নাম-পরিচয় জিজ্ঞেস করে, কার্যত বেছে বেছে গুলি করে মেরে ফেলা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাক ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন TRF। 

ফের একবার সাধারণ মানুষের রক্তে লাল হয় ভূ-স্বর্গ। আর এবার জঙ্গিদের নিশানায় পর্যটকরা। আবারও জম্মু-কাশ্মীরের মাটিতে ছড়িয়ে পড়ল আতঙ্ক, উদ্বেগ, ভয়, চিন্তা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা। তার আগে পর্যটকদের উপর এ হেন জঙ্গি হামলা নিঃসন্দেহে ইঙ্গিতপূর্ণ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ পহেলগাঁও হিল স্টেশন থেকে প্রায় ৫ কিমি দূরে বৈসরন উপত্যকায়, হামলা চালায় জঙ্গিরা। রিসর্টে ঢুকেও গুলি চালায় তারা। রিসর্টের লনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে একের পর এক লাশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি-ভিডিও দেখলে শিরদাঁড়া দিয়ে হিমশীতল স্রোত বইতে বাধ্য। ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
PM Modi : 'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
'ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে যুবসমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন', মন্ত্রীদের উপদেশ প্রধানমন্ত্রীর
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

ভিডিও

NEET Protest in Kolkata | দিল্লির বিক্ষোভের আঁচ শহর কলকাতাতেও, তারপরই ধুন্ধুমার ধর্মতলা
NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget