এক্সপ্লোর

Kashmir Terror Attack Update: ভয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা, পর্যটকদের ভিড় বাড়ছে পহেলগাঁওয়ে

Pahalgam News: মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। পহেলগাঁওজুড়ে নিথর নৈঃশব্দ। চারদিকে সেনাবাহিনীর কড়া পাহারা।

কলকাতা: তাঁরা কাশ্মীরে থাকাকালীনই, পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে জঙ্গিরা। কিন্তু তাতেও পর্যটকদের মনোবলে আঘাত দেওয়া যায়নি। সুযোগ হলে আবার কাশ্মীর আসার কথা বলছেন পর্যটকরা। 

পর্যটকদের ভিড় বাড়ছে: মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। পহেলগাঁওজুড়ে নিথর নৈঃশব্দ। চারদিকে সেনাবাহিনীর কড়া পাহারা। তারই মধ্যে দেখা গেল আশার আলো। শুক্রবার রাস্তা খুলতেই কয়েকজন পর্যটক পহেলগাঁওয়ে পৌঁছে যান। মঙ্গলবার ডাল লেকে বসে নারকীয় হত্যালীলার খবর পেয়েছিল কেরলের এই ট্যুরিস্ট দল। সোনমার্গ গুলমার্গ ঘুরে আজ পহেগাঁওয়ে এসেছেন অনেকেই। কেরলের এক বাসিন্দা বলেন, "এখানে যা হয়েছে তার জন্য খুব দুঃখিত। কিন্তু আমরা কাশ্মীরি ও সেনাদের ভরসা করি, সেইজন্য এখানে এসেছি। কাশ্মীরিরা খুব ভাল। আমাদের খুব সাপোর্ট করেছে। আমরা এসেছি। আবারও আসব।''

মঙ্গলবারই পহেলগাঁও যাওয়ার কথা ছিল হুগলির ১৩ জনের এই ট্যুরিস্ট দলের। কিন্তু নিরাপত্তার কারণে পথেই তাঁদের গাড়ি আটকে দেওয়া হয়। তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় কাশ্মীরি গাড়ি চালকই। আজ সেই স্থানীয় কাশ্মীরি আর সেনার ভরসাতেই পহেলগাঁওয়ের দিকে পা বাড়ান এরা। হুগলির বাসিন্দা এক পর্যটক বলছেন, "ভয় নেই বলব না। আছে। তবে খুব বেশি ভয় নেই। তখন যেমন ভয় লেগেছিল ২২ তারিখে। আজকে সেই ভয়টা অতটা নেই যেহেতু প্রচুর এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে। তার জন্য অতটা ভয় নেই।''

পর্যটকদের উৎসাহ দেখে আপ্লুত কাশ্মীরের পর্যটন ব্যবসায়ীরা। পহেলগাঁওয়ের ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলেন, "ওঁরা আমাদের ভাই, অতিথি। আমরা স্বাগত জানাই। যা হয়েছে ভুলে যাও। কাশ্মীর আসতে হবে। কাশ্মীর আপনাদের। কাশ্মীর দেখতে হবে। যদি ওরা এখানে আসতে ভয় পায় তাহলে আমাদের শত্রু সফল হয়ে যাবে।''

এদিকে পহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ্। তার নির্দেশেই নিরীহ পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিনদু পর্যটকদের। সূত্রের খবর, লস্করের ডেপুটি চিফের নির্দেশে ৫ জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। পহেলগাঁওয়ে হামলা চালাতে ফেব্রুয়ারি মাসেই পরিকল্পনা সেরে ফেলে সৈফুল্লাহ্। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে বসে পহেলগাঁও হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়। মার্চ মাসে মীরপুরে ওই বৈঠক করে পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিরা। 

সেরা শিরোনাম

Bhangar Agitation : ফের উত্তপ্ত ভাঙড়, কর্মীদের আটক করার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ SFI-এর
ফের উত্তপ্ত ভাঙড়, কর্মীদের আটক করার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ SFI-এর
West Bengal News Live : ভাইকে খুন করে লুঠের গল্প, দাদাকে ধরিয়ে দিল পোষ্য !
ভাইকে খুন করে লুঠের গল্প, দাদাকে ধরিয়ে দিল পোষ্য !
Bhangar College Agitation : ভাঙড় কলেজে বিক্ষোভ, মিটিং সেরে বেরিয়ে সায়ন্তন বসু বললেন, 'কয়েকদিন অপেক্ষা করুন'
ভাঙড় কলেজে বিক্ষোভ, মিটিং সেরে বেরিয়ে সায়ন্তন বসু বললেন, 'কয়েকদিন অপেক্ষা করুন'
Kalyan Banerjee:
"মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা”, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে “ পদক্ষেপ” নেওয়ার দাবি BJP বিধায়কের

ভিডিও

BJP-CPM Clash : গড়বেতায় মিছিল ফেরত বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, কাঠগড়ায় সিপিএম, উত্তপ্ত এলাকা
IMA News : চিকিৎসক সংগঠন IMA-র রাজ্য শাখার নির্বাচনী বৈঠক ঘিরে তুলকালাম পরিস্থিতি | ABP Ananda
TMC Symbol News : জোড়াফুল প্রতীক আঁকা নিয়ে বিতর্কের শেষ নেই | ABP Ananda
Humayun Kabir News : রবিউল আলমকে নিয়ে মারাত্মক দাবি AJUP প্রধান হুমায়ুন কবীরের | ABP Ananda
Nandigram By Election News : উপনির্বাচনের আগে নন্দীগ্রামে প্রচার জমজমাট | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
'ওর ভিডিও দেখে মনে হত...', বিগ বসের বাড়ি থেকে সায়ক বেরিয়ে যেতেই মুখ খুললেন অন্যান্য প্রতিযোগীরা
Weather Alert: আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
আবহাওয়ার বড় আপডেট, কবে থেকে শুরু প্রবল দুর্যোগ? তুমুল ঝড়বৃষ্টির জন্য কোন কোন জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের?
District News: পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
পিটিয়ে খুনের চেষ্টা করা হয়েছিল, মৃত্যু হল পটাশপুরের আহত প্রাক্তন পঞ্চায়েত প্রধানের
Weather Cyclone Update : প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গেই ? নিম্নচাপের তুমুল বৃষ্টি আজ থেকেই ? বড় আপডেট আবহাওয়ার
প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গেই ? নিম্নচাপের তুমুল বৃষ্টি আজ থেকেই ? বড় আপডেট আবহাওয়ার
Weather Alert: সাগরে নিম্নচাপের চোখ রাঙানি, ফের তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, একাধিক জেলায় জারি কমলা-হলুদ সতর্কতা
সাগরে নিম্নচাপের চোখ রাঙানি, ফের তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, একাধিক জেলায় জারি কমলা-হলুদ সতর্কতা
Saptahik Rashifol: আর্থিক লাভ, ব্যবসা ও চাকরিতে বড় সাফল্য ! কিন্তু বিপদ এই একটি ক্ষেত্রে, কেমন কাটবে সপ্তাহটি ? পড়ুন রাশিফল
আর্থিক লাভ, ব্যবসা ও চাকরিতে বড় সাফল্য ! কিন্তু বিপদ এই একটি ক্ষেত্রে, কেমন কাটবে সপ্তাহটি ? পড়ুন রাশিফল
Success Story: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
8th Pay Commission : ৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
Embed widget