এক্সপ্লোর

Kashmir Terror Attack: কাশ্মীর আটকে থাকা পর্যটকদের ফেরাতে উদ্যোগ, স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেলের

Indian Railway: কাশ্মীর ফেরত পর্যটকদের জন্য স্পেশাল ট্রেন উত্তর রেলের। রাত ৯টা ২০ নাগাদ কাটরা থেকে দিল্লি ভায়া জম্মু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনের নম্বর - ০৪৬১২

নয়াদিল্লি: ফের রক্তাক্ত কাশ্মীর (Kashmir Terror Attack)। পহেলগাঁও পর্যটকদের ওপর গুলিবৃষ্টি করে জঙ্গিরা। যে ঘটনায় বাংলার ৩-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে পর্যটকশূন্য করা হচ্ছে উপত্যকা। আটকে এখনও বহু পর্যটক। তাঁদের ফেরতে উদ্যোগ নিল ভারতীয় রেল। কাশ্মীর ফেরত পর্যটকদের জন্য স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করল উত্তর রেল। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। 

উপত্য়কায় ঝরে পড়েছে ফুলের মতো একের পর এক তরতাজা জীবন। কাশ্মীরে ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তার মধ্য়ে ২৫জনই হিন্দু পর্যটক। এর মধ্য়ে রয়েছেন বাংলায় ৩ নাগরিক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকা। জমমু-কাশ্মীরে জারি সতর্কতা। চলছে চিরুনি তল্লাশি। ড্রোনে চলছে নজরদারি। এই আবহে পর্যটকদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। যার জন্য বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে উত্তর রেল। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর জানিয়েছেন, আজকের বিশেষ ট্রেন কাটরা স্টেশন থেকে রাত ৯টা বেজে ২০ মিনিটে রওনা হবে। এই ট্রেনের নম্বর - ০৪৬১২। রাত ১১টা নাগাদ জম্মু স্টেশন পার করব। কাল সকাল ৯টা ৩০ মিনিটে দিল্লি পৌঁছে যাবে। যাত্রী সুবিধার্থে জম্মু-তাওয়াই স্টেশন ও কাটরা স্টেশনে স্পেশাল হেল্প ডেস্ক চালু করা হয়েছে। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। যার নম্বর- ০১৯ ১২৪৭০১১৬। 

জঙ্গি হামলায় মৃত্যু উপত্যকা পহেলগাঁও। ভূস্বর্গে বেড়াতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকরা।গতকালের জঙ্গি হানা প্রাণ কেড়েছে ২৬ জনের। আজ গোটা এলাকা শুনশান। দোকানপাট বন্ধ। বৈসরণ যাওয়ার রাস্তা পুরো ফাঁকা। ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা। পহেলগাঁওয়ের জঙ্গলে রাষ্ট্রীয় রাইফেলস, CRPF এবং জম্মু কাশ্মীর পুলিশ অভিযান চালাচ্ছে। আকাশপথেও চলছে নজরদারি, উড়ছে চপার। পহেলগাঁওয়ে ঢোকার মুখে রয়েছে CRPF-এর চেকিং পয়েন্ট। বারামুলায় প্রতিটি গাড়ি থামিয়ে নথি পরীক্ষা করা হচ্ছে। অনন্তনাগেও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। জঙ্গিদের খোঁজে গোটা কাশ্মীরজুড়েই চলছে চিরুনি তল্লাশি। হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 

এদিকে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যুমিছিল, পর্যটকদের সঙ্গে কথা বলে সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল জম্মু কাশ্মীর পুলিশ।  আসিফ ফৌজি, সুলেমান শা এবং আবু তালহার ছবি প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, পর্যটকদের ওপর গুলি চালিয়েছিল ৪ জঙ্গি।আরও ৩ জঙ্গি পরিস্থিতির ওপর নজর রাখছিল। এদের মধ্যে আদিল গুরু নামে এক পাক জঙ্গি কয়েক বছর আগে কাশ্মীরে অনুপ্রবেশ করে। ফের ২০১৮ সালে পাকিস্তানে চলে যায়।হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনের নাম ছিল আসিফ শেখ। আদিল ও আসিফের সঙ্গে দুই পাক জঙ্গিও ছিল। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF. সূত্রের খবর, প্রাথমিক তদন্তে এও জানা গেছে, জঙ্গিদের হেলমেটে ক্যামেরা লাগানো ছিল। নিজেরাই ভিডিও করে চক্রীদের পাঠাচ্ছিল হামলাকারীরা। ৩ জঙ্গির কাজ ছিল মহিলা-পুরুষদের আলাদা করে তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে নিশ্চিত করা। পর্যটকদের ওপর স্নাইপার হামলাও হয়েছে। রীতিমতো রেকি করেই বৈসরণ উপত্যকাকে হামলাস্থল হিসেবে বেছে নিয়েছিল জঙ্গিরা। যাতে উদ্ধারকাজে দেরি হয় এবং মৃতের সংখ্যা বাড়ে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Cockroach Janta Party: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?

ভিডিও

Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget