এক্সপ্লোর

Kedarnath High Alert: কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ

মন্দাকিনী নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় সিল্লি ও অগস্ত্যমুনি এলাকার বিস্তীর্ণ অংশে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। প্রবল বর্ষণ, পাহাড় ধস এবং উত্তাল মন্দাকিনী নদীর জোড়া আঘাতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ডের কেদারঘাটি।

কলকাতা: ২০১৩-র ১৫ জুন রাতে কেদারনাথে বিপর্যয় আজও টাটকা। এক যুগ পেরলেও সুন্দর সাজানো ধাম কীভাবে মূহূর্তে পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, তা আজও ভোলেনি কেউ। পুণ্যভূমিতে গণকবর তৈরি করেছিল খেয়ালি-প্রকৃতি। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এবার সেই আশঙ্কা তৈরি করছে। 

প্রবল বর্ষণ, পাহাড় ধস এবং উত্তাল মন্দাকিনী নদীর জোড়া আঘাতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ডের কেদারঘাটি। টানা কয়েক দিনের মুষলধারে বৃষ্টিতে মন্দাকিনী নদীর জলস্তর বিপদসীমার উপরে পৌঁছে গিয়েছে। একাধিক জায়গায় ভূমিধসের জেরে কেদারনাথ জাতীয় সড়ক এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতির জেরে গোটা জারি করা হয়েছে হাই অ্যালার্ট। 

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অগস্ত্যমুনির সিল্লি এলাকায়। সেখানে মন্দাকিনীর প্রবল স্রোতে কেদারনাথ জাতীয় সড়কের একটি বড় অংশ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। এই ঘটনায় জাতীয় সড়কের নির্মাণকাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কীভাবে এত সহজে রাস্তার অংশ ভেঙে গেল, তা খতিয়ে দেখতে প্রযুক্তিগত তদন্ত করা হোক।

এদিকে, মন্দাকিনী নদীর জলস্তর ক্রমশ বাড়তে থাকায় সিল্লি ও অগস্ত্যমুনি এলাকার বিস্তীর্ণ অংশে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। নদীর তীব্র ভাঙন এবং অব্যাহত বৃষ্টির কারণে নিচু এলাকার বাসিন্দাদের ঝুঁকি বেড়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

অন্যদিকে, কেদারঘাটির অত্যন্ত ঝুঁকিপূর্ণ তিমলি-বড়মা ভূমিধসপ্রবণ এলাকায় টানা দ্বিতীয় দিনও বন্ধ রয়েছে লিঙ্ক মোটর রাস্তা। পাহাড় থেকে অবিরাম ধসে পড়ছে পাথর, কাদা ও বিশাল বোল্ডার। এর ফলে প্রায় ৮০টি গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাস্তা বন্ধ থাকায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, পড়ুয়াদের স্কুলে যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া—সব ক্ষেত্রেই চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সবচেয়ে উদ্বেগের বিষয়, ২০১৩ সালের কেদারনাথ বিপর্যয়ের পর থেকেই এই এলাকা নিয়মিত ভূমিধস ও মন্দাকিনী নদীর ভাঙনের শিকার হচ্ছে। সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য উত্তরাখণ্ডের লোক নির্মাণ দফতর (PWD) প্রায় ২৬ কোটি টাকার একটি প্রকল্প রাজ্য সরকারের কাছে পাঠালেও এখনও সেই অর্থ অনুমোদিত হয়নি। ফলে প্রতি বর্ষাতেই একই ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটছে এবং হাজার হাজার গ্রামবাসীর জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অবিরাম বৃষ্টি, উত্তাল মন্দাকিনী, ভেঙে পড়া জাতীয় সড়ক এবং বারবার বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আবারও প্রমাণ করল, হিমালয়ের পার্বত্য অঞ্চল কতটা দুর্যোগপ্রবণ। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Advertisement

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget