এক্সপ্লোর

Kedarnath Dham: ৬ মাস পর দরজা খুলল কেদারনাথের

Kedarnath Reopening 2022:৬ মাস পর আজ, শুক্রবার সকাল ৬টা বেজে ২৫মিনিটে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা।


নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। খুলে গেল কেদারনাথের মন্দির। প্রতিবছরের মতোই শীতের সময় বন্ধ হয়ে গিয়েছিল কেদারনাথের মন্দির। তার ৬ মাস পর আজ, শুক্রবার সকাল ৬টা বেজে ২৫মিনিটে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা।

পুজোপাঠ:
এদিন নিয়ম মেনে পুজোপাঠের আয়োজন করা হয়েছিল। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করা হয়। শৈব মতে পঞ্চমুখী শিবলিঙ্গের পুজো হয়েছে। পুজো উপলক্ষে বিপুল পরিমাণ ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। সূত্রের খবর, মন্দির সাজাতে কয়েক কুইন্টাল ফুল লেগেছে। 

এর আগে ৩ মে খুলেছে গঙ্গোত্রী যমুনোত্রী। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, আগামী ৮ মে খুলে যাবে বদ্রীনাথের মন্দির। এদিন পুজো ঘিরে বিপুল ভক্ত সমাগম ঘটে কেদারনাথ মন্দিরে। বহু দূর থেকে কেদারনাথে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে, ফুলে গমগম করছে মন্দির চত্বর। এর মধ্যেই চারধাম যাত্রা শুরু হয়েছে।  

উপস্থিত উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী:
উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি পুজো দেন। এদিন তিনি বলেন, 'আজ আমাদের জন্য অনেক বড় দিন। কেদারনাথের দরজা খুলেছে। চারধাম যাত্রা শুরু হয়েছে। দুই বছর পর চারধাম যাত্রা শুরু হয়েছে।' 

মন্দির খোলার পর থেকেই ক্রমশই ভিড় বাড়ছে মন্দির চত্বরে। বিভিন্ন এলাকা থেকে এসেছে ভক্তরা। পুজো দিয়ে দর্শনও করছেন তাঁরা। নিয়ম মেনে শীতকালে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির। পরে গ্রীষ্মে খোলে মন্দিরের দরজা। ২০১৩ সালে প্রাকৃতিক বিপর্যয়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল কেদারনাথ মন্দিরে। তারপর থেকে ধারাবাহিক ভাবে মন্দির নির্মাণে কাজ হয়েছে। গত বছর নভেম্বরে মন্দির বন্ধ হওয়ার আগে সেখানে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল ও মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। ওই জায়গা নতুন করে তৈরির করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।  

আরও পড়ুন: ১ লাখ বেতন হলেও হাতে পাবেন এই টাকা, 'ইন হ্যান্ড স্যালারি' কি জানেন ?

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget