এক্সপ্লোর

Kerala News: চরম দারিদ্র থেকে মুক্ত, দেশের প্রথম রাজ্য হতে চলেছে কেরল, চিনের পর পৃথিবীতে এই দ্বিতীয় বার

Kerala Extreme Poverty Free State: প্রথম বার ভারতের কোনও রাজ্য এই উচ্চতায় পৌঁছতে চলেছে।

তিরুঅনন্তপুরম: দারিদ্র দূরীকরণের ইতিহাস রচনা করতে চলেছে কেরল। দেশের প্রথম ‘চরম দারিদ্রমুক্ত রাজ্য’ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ‘গডস ওন কান্ট্রি’। আগামী ১ নভেম্বর কেরল রাজ্যের ৬৯তম প্রতিষ্ঠা দিবস। আর ওই দিনই কেরলকে ‘চরম দারিদ্রমুক্ত রাজ্য’ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। (Kerala Extreme Poverty Free State)

প্রথম বার ভারতের কোনও রাজ্য এই উচ্চতায় পৌঁছতে চলেছে। পৃথিবীর মধ্যেও এই নিয়ে দ্বিতীয় বার ঘটছে এমনটি। এর আগে , ২০২০ সালে দেশের প্রত্যেকটি রাজ্যকে দারিদ্রমুক্ত ঘোষণা করে চিন। তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে কমল হাসন, মামুট্টি, মোহনলালের মতো অতিথিদের উপস্থিতিতে এই কৃতিত্বের কথা গোটা পৃথিবীর সামনে তুলে ধরবেন বিজয়ন। বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশনকেও আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। (Kerala News)

কেরলের মন্ত্রী এমবি রাজেশ এবং ভি শিবকুট্টি এ নিয়ে সাংবাদিক বৈঠকও করেন। তাঁদের বক্তব্য, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারতের প্রথম রাজ্য কেরল, যারা চরম দারিদ্র ঘোচাতে সফল হয়েছে।”

চরম দারিদ্র বলতে এমন পরিস্থিতিকে বোঝানো হয়, যেখানে নিত্য প্রয়োজন মেটাতেও অক্ষম হন নাগরিকরা। না জোটাতে পারেন খাবার, না থাকে মাথার উপর ছাদ। স্বাস্থ্য, শিক্ষা, কাপড় কিছুই জোটানোর ক্ষমতা থাকে না।

বিশ্ব ব্য়াঙ্কের মাপকাঠি অনুযায়ী, দৈনিক ২.১৫ ডলার অর্থাৎ ১৮০ টাকার কমে যদি জীবন চলে, সেক্ষেত্রে ওই অবস্থা চরম দারিদ্র হিসেবে গণ্য হয়। ভারতের বহুমাত্রিক দারিদ্র সূচকের হিসেব যদিও আলাদা। NITI Aayog-এর মাপকাঠির মধ্যে পড়ে পুষ্টি, বাড়ি, পরিচ্ছন্নতা, শিক্ষা এবং প্রাথমিক পরিষেবা প্রাপ্তি।

২০২৩ সালে NITI Aayog যে পরিসংখ্যান প্রকাশ করে, সেখানেই কেরলে দারিদ্রের হার ছিল তলানিতে। নাগরিকদের মাত্র ০.৫৫ শতাংশ দরিদ্র বলে গণ্য হন সেবার। এর পরই ছিল গোয়া ০.৮৪ শতাংশ, পুদুচ্চেরী ০.৮৫ শতাংশ।

কী করে এই অসাধ্য সাধন হল, তাও খোলসা করেছে বিজয়ন সরকার। ২০২১ সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তাদের তরফে চরম দারিদ্র দূরীকরণ প্রকল্পের সূচনা হয়, যার আওতায় তিন থেকে চার মাস ধরে  ‘কদম্বশ্রী’ কর্মী, ASHA কর্মী এবং স্থানীয়দের দিয়ে সমীক্ষা চালানো হয়। ১৪টি জেলায় সমীক্ষা চালিয়ে ‘চরম দরিদ্র’ ৬৪ হাজার ৬টি পরিবার ও তার অংশ ১ লক্ষ ৩০ হাজার ৯ ব্যক্তিকে শনাক্ত করা হয় প্রথমে।

প্রত্যেক পরিবার ও ব্যক্তির প্রয়োজন বুঝে এর পর বাড়িঘর, স্বাস্থ্, জীবিকা এবং সমাজকল্যাণমূলক প্রকল্পের ব্যবস্থা করা হয়। রাজ্যস্তরের পরিবর্তে একেবারে তৃণমূল স্তরে সেই প্রকল্প যাতে পৌঁছে দেওয়া যায়, স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয় তার। সরাসরি মুখ্য়মন্ত্রীর দফতরে কাজের রিপোর্ট জমা পড়ত। সহযোগিতা করত বাকি দফতর।  বাড়িঘর, স্বাস্থ্য, জীবিকা খাতে ২০২৩-’২৪ অর্থবর্ষে ৮০ কোটি, ২০২৪-’২৫ অর্থবর্ষে খরচ হয় ৫০ কোটি টাকা।

কেরল সরকার জানিয়েছে, চরম দরিদ্র নাগরিকদের জন্য ৩ হাজার ৯১৩টি বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। জমি দেওয়া হয়েছে ১ হাজার ৩৩৮টি পরিবারকে। বাড়ি মেরামতের জন্য ৫ হাজার ৬৫১ পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ২১ হাজার ২৬৩ জনকে রেশন কার্ডের মতো অন্যান্য নথি তৈরি করে দিয়েছে সরকার। যাযাবর শ্রেণি, ভূমিহীন মানুষকেও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। আবারও যাতে দারিদ্রে পর্যবসিত না হন তাঁরা, সেই ব্যবস্থাও করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে চরম দারিদ্র দূরীকরণ সত্যিই সম্ভব হয়েছে কি না, দফায় দফায় তা যাচাই করেছে রাজ্য সরকার।

কেরল সরকার জানিয়েছে, ‘চরম’ দরিদ্র বলে চিহ্নিত নাগরিকদের মধ্যে ৪ হাজার ৪২১ জন মারা গিয়েছেন এবং ২৬১টি যাযাবর পরিবারের সন্ধান মেলেনি। ৪৭টি ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া যায়, অর্থাৎ একই নামের দু’বার অন্তর্ভুক্তি। চূড়ান্ত তালিকায় ৫৯ হাজার ২৭৭ পরিবার ছিল, যাঁদের চরম দারিদ্র থেকে তুলে আনা হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget