এক্সপ্লোর

Kerala Anganwadi Menu: ‘উপমা ভাল লাগে না, বিরনানি চাই’, একরত্তির অনুযোগেই হল কাজ! অঙ্গনওয়াড়িতে বিরিয়ানি খাওয়াবে কেরল সরকার

Biryani in Anganwadi: কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ানোর কথা জানিয়েছেন।

পাথানানথিটা: গ্রামের স্কুলে খাবার মেলে বটে। কিন্তু রোজ রোজ উপমা কারই বা ভাল লাগে। মায়ের কাছেই সেই অনুযোগ তুলে ধরছিল একরত্তি। আর তাতেই কেরলের অঙ্গনওয়াড়ির মেনু বদলে গেল। উপমার পরিবর্তে অঙ্গনওয়াড়িতে এখন থেকে বিরিয়ানি খাওয়ানো হবে বলে জানাল রাজ্য সরকার। (Kerala Anganwadi Menu)

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ মিড ডে মিলে বিরিয়ানি খাওয়ানোর কথা জানিয়েছেন। মঙ্গলবার অঙ্গনওয়াড়ির মিড ডে মিলের নতুন মেনু সামনে আনেন তিনি। বীণা জানান, এখন থেকে অঙ্গনওয়াড়ির মেনুতে এগ বিরিয়ানি, পোলাও, ডালের পায়েস, সোয়া ড্রাই কারি এবং নিউট্রি লাড্ডু থাকবে। শঙ্কুর জন্যই এমন সম্ভব হল বলে মনে করছেন অনেকে। (Biryani in Anganwadi)

মাস তিনেক আগে সোশ্যাল মিডিয়ায় অঙ্গনওয়াড়িতে পাঠরত একটি শিশুর ভিডিও ভাইরাল হয়ে যায়। শঙ্কু নামের ওই শিশুর সঙ্গে তার মায়ের কথোপকথন মনে বেঁধে সকলেরই। ভিডিও-য় দেখা যায়, ছোট্ট শঙ্কুকে বিরিয়ানি খাইয়ে দিচ্ছেন মা। সেই ফাঁকে টুকটাক কথা চলছে দু’জনের মধ্য়ে। বিরিয়ানি খেতে খেতে শঙ্কু বলে, “আমি অঙ্গনওয়াড়িতে ‘বিরনানি’ (বিরিয়ানি), ‘পরিচা কোঝি’ (চিকেন ফ্রাই) খেতে চাই। উপমা নয়’।

শঙ্কুর মা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করেন। ভিডিও-য় ছেলেকে আশ্বাসও দেনব তিনি। জানান, ছেলের যে রোজ রোজ উপমা খেতে ভাল লাগছে না, তা স্কুলে জানাবেন। ভিডিও-য় দেখা যায়, মাথায় হেলমেট পরা অবস্থাতেই শঙ্কু মায়ের হাতে খাবার খাচ্ছিল। স্কুল থেকে ফিরে বিরিয়ানি পেয়েই সে নিজের অনুযোগ শোনাচ্ছিল বলে ধরে নেন সকলে। 

শঙ্কুর মা জানান, বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল। সেটা ছেলেকে খাইয়ে দিচ্ছিলেন তিনি। ছেলে যে অনুযোগ করছিল, ক্যামেরায় রেকর্ড করছিলেন। পরে সেটাই ইনস্টাগ্রামে আপলোড করেন। শঙ্কুর ওই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি, যা চোখে পড়ে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণারও। তার পরই রাজ্যের অঙ্গনওয়াড়ির মেনুতে রদবদল ঘটল।

নতুন মেনু ঘোষণা করতে গিয়ে বীণা জানান, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই খাবার মিলবে। স্বাদ এবং পুষ্টির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে মেনু। চিনি, লবণ কমিয়ে প্রোটিন বাড়ানো হয়েছে। বীণা রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রীও। সকালে, দুপুরেও খাবার পাবে শিশুরা। পাশাপাশি, টুকটাক স্ন্যাক্সও দেওয়া হবে। আগে সপ্তাহে দু’বার দুধ ও ডিম দেওয়া হত, এখন থেকে তিন দিন করে মিলবে। 

শঙ্কুর ওই ভিডিও দেখার পর ফেব্রুয়ারি মাসেই অঙ্গনওয়াড়ির মেনু পাল্টানোর কথা জানিয়েছিলেন বীণা। সেই সময় সাধারণ মানুষজনও শঙ্কুর আবদার মেটানোর পক্ষে ছিলেন। বীণার এই ঘোষণার পর শঙ্কুর খুশি বাধ মানছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget