এক্সপ্লোর

Kerala Lockdown : চাকরি থেকে পাসপোর্ট, লকডাউনের নিয়ম ভাঙলে ভুগতে হবে ভবিষ্যতে

করোনার বাড়বাড়ন্তে কারণে গোটা রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই লকডাউন।

তিরুবনন্তপুরম : করোনার বাড়বাড়ন্ত রুখতে স্থানীয় প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কেরলে কড়া হচ্ছে পুলিশও। লকডাউনের নিয়মনীতি লঙ্ঘন যাঁরা করছেন, তাঁদের উদ্দেশে সাফ বার্তা দিয়েছে পুলিশ। এখন নিয়ম ভাঙলে ভুগতে হবে ভবিষ্যতে। 

শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন স্থানীয় প্রশাসনিক স্তরে একটি অনলাইন বৈঠক করেন। করোনা নিয়ম নীতি পালন নিয়ে আলোচনা করেন ওয়ার্ড সদস্যদের সঙ্গে। নির্দেশ দেন, করোনা মোকাবিলায় নিয়মকানুন ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখতে কার্যকরী ওয়ার্ড ভিত্তিক কমিটি গড়তে হবে। নির্দেশ দেওয়া হয়েছে, যখনই কোনও মানুষের প্রয়োজন পড়বে, তাদের ঘরে পৌঁছাতে হবে। এবং ওয়ার্ড ভিত্তিক কমিটিকে এটা নিশ্চিতও করতে হবে। মানুষের প্রয়োজনে দাঁড়াতে হবে তাদের পাশে । একইসঙ্গে তাঁর আরও নির্দেশ, কোভিড সেন্টার বা হাসপাতালে পৌঁছানোর প্রয়োজন হলে, অ্যাম্বুলেন্সের  ব্যবস্থা নিশ্চিত করতে হবে ওয়ার্ড ভিত্তিক কমিটিগুলিকে। কথাপ্রসঙ্গে, তিনি আলাপুঝার ঘটনাটিকে তুলে আনেন আলোচনায়। কোভিড নিয়ম ভেঙে এক করোনা রোগীকে মোটরবাইকে করে তুলে নিয়ে যেতে বাধ্য হন দুই কোভিড ভলান্টিয়ার। কারণ এলাকায় কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পিনারাই বিজয়ন বলেন, বাইক কখনও অ্যাম্বুলেন্সের বিকল্প হতে পারে না। অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে, প্রয়োজনে বিকল্প গাড়ির খোঁজে উদ্যোগী হতে হবে। 

এদিকে, করোনা মোকাবিলায় কড়া পুলিশও। উপযুক্ত কারণ ছাড়া বাইরে বেরোচ্ছেন যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে পুলিশ। কোচির কমিশনার সি এইচ নাগারাজু জানিয়ে দিয়েছেন, অহেতুক নিয়ম ভাঙলে এফ আই আর করা হবে। আর যাঁরা বাইরে বেরোচ্ছেন, তাঁদের ভবিষ্যতেও ক্ষতির কারণ হবে এই নিয়ম লঙ্ঘন। ভবিষ্যতে চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাইলে সমস্যায় পড়বেন এখনকার লকডাউনে নিয়মভঙ্গকারীরা। সমস্যা হবে পাসপোর্ট চেয়ে আবেদন করলেও। 

শুক্রবার কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন আটত্রিশ হাজার চারশো ষাট জন। মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল চার লাখ দুই হাজার ছশো পঞ্চাশ। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
Uttar Pradesh News : ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
Rajasthan News: ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও
ভজনের আওয়াজ কমানো নিয়ে বচসা, মন্দিরের ভিতরেই বৃদ্ধ পুরোহিতকে বেধড়ক মার, ভাইরাল ভিডিও

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget