এক্সপ্লোর

কেরলে দুই নাবালিকা বোনের ধর্ষণ, হত্যা মামলায় রেহাই পাওয়া অভিযুক্তকে গণপিটুনি প্রতিবেশীদের

চার অভিযুক্তের রেহাই পাওয়া নিয়ে কেরলে ব্যাপক অসন্তোষ ছড়ায়। শাসক সিপিএম, কেরল পুলিশের প্রবল সমালোচনা হয়। পুলিশের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত গত নভেম্বর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেন, এই মামলার বিশেষ কৌঁসুলিকে সরানো হয়েছে। ওয়ালায়ার ধর্ষণ মামলা ফের চালু করার অনুমতি চেয়ে কেরল হাইকোর্টে পিটিশনও দেয় বিজয়ন সরকার।

তিরুঅনন্তপুরম: ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনরোষের আঁচ কেরলেও। মহিলা পশুচিকিত্সককে তেলঙ্গানায় ধর্ষণ করে মেরে পুড়িয়ে দেওয়ায় অভিযুক্তদের গতকাল ভোরে অপরাধস্থলেই এনকাউন্টারে মেরে ফেলায় সেখানকার পুলিশের ওপর পুষ্পবৃষ্টি হয়েছে। তেলঙ্গানা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ আমজনতা। এবার কেরলের পালাক্কাড়ে ২০১৭-য় দুই নাবালিকা বোনের ধর্ষণ ও হত্যা মামলায় খালাস হওয়ার পরও চার অভিযুক্তের একজনকে ‘সাজা’ দেওয়ার দায়িত্ব হাতে তুলে নিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, পালাক্কাড়ের কাছে আত্তাপ্পাল্লামে শনিবার কথাকাটাকাটির পর তাঁকে মারধর করেন তাঁরা। সি মধু নামে ওই ব্যক্তিকে পালাক্কাড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে প্রতিবেশীরা আগে হুমকি দিয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন মধু। তাঁর মায়ের সন্দেহ, ছেলেকে মারধরের পিছনে তাঁদের ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা’ জড়িত। গত অক্টোবরে ২০১৭-য় দুই বোনের ধর্ষণ, হত্যায় মধু সহ অভিযুক্ত চারজনকে রেহাই দেয় পালাক্কাড়ের দায়রা আদালত। মেয়েদুটির মৃত্যু হত্যা, এই দাবির সমর্থনে কোনও প্রমাণ মেলেনি বলে জানায় আদালত। তবে চার অভিযুক্তের রেহাই পাওয়া নিয়ে কেরলে ব্যাপক অসন্তোষ ছড়ায়। শাসক সিপিএম, কেরল পুলিশের প্রবল সমালোচনা হয়। পুলিশের বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত গত নভেম্বর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ঘোষণা করেন, এই মামলার বিশেষ কৌঁসুলিকে সরানো হয়েছে। ওয়ালায়ার ধর্ষণ মামলা ফের চালু করার অনুমতি চেয়ে কেরল হাইকোর্টে পিটিশনও দেয় বিজয়ন সরকার। মধু নাবালিকা দুটির শ্লীলতাহানি করেছেন, অপরাধে দোষী, তাঁর ভাইও এটা বিশ্বাস করেন বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদ সংস্থা।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget