এক্সপ্লোর

Kerala’s First Transwoman Death: ফ্ল্যাটে মিলল কেরলের প্রথম রূপান্তরকামী রেডিও জকির দেহ ! মৃত্যু ঘিরে চাঞ্চল্য

মঙ্গলবার সন্ধ্যেয় তাঁর দেহ উদ্ধার করে কালামাসেরির পুলিশ। ২৮ বছরের অনন্যার দেহ বেডরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। 

কেরল: কেরলের প্রথম রূপান্তরকামী রেডিও জকি এবং দেশের প্রথম রূপান্তরকামী ভোটপ্রার্থী(পরে মনোনয়ন প্রত্যাহার করে নেন) অনন্যা কুমারী অ্যালেক্সের নিথর দেহ উদ্ধার হল কোচিতে তাঁরই ফ্ল্যাট থেকে। মঙ্গলবার সন্ধ্যেয় তাঁর দেহ উদ্ধার করে কালামাসেরির পুলিশ। ২৮ বছরের অনন্যার দেহ বেডরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। 

পুলিশের দাবি, আত্মহত্যাই করেছেন অনন্যা কুমারী অ্যালেক্সে। পুলিশ সূত্রে বলা হয়েছে, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যাই মনে করা হচ্ছে। যদিও দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই মৃত্যু রহস্যের বিস্তারিত জানতে পারা যাবে। প্রসঙ্গত, গত বছরই sex reassignment surgery-র পরে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার অভিযোগ করেছিলেন। এমনকী অস্ত্রোপচারের সময় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগও করেছিলেন অনন্যা। 

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ অনন্যার মৃত্যুর তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অপারেশন সম্পর্কিত সমস্যাগুলি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। স্বাস্থ্যসেবার ডিরেক্টরকে তদন্ত পরিচালনা করতে বলা হয়েছে। রাজ্যর রূপান্তরকামী সমিতির থেকেও স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে অভিযোগ পাঠানো হয়েছিল।

কেরলের বিধানসভা নির্বাচনে ‘ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি’র হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন অনন্যা কুমারী অ্যালেক্স। যদিও পরে প্রাণনাশের হুমকি ও কুৎসার মুখে পড়ে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। সংবাদ সংস্থা এএনআইকে অনন্যা সেই সময় জানিয়েছিলেন যে, তিনি সরে দাঁড়িয়েছেন কারণ ‘ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টি’তেই যৌন হেনস্থা, লিঙ্গ বৈষম্য ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাঁকে। তিনি এও বলেছিলেন যে, তাঁর দল আরও বেশি প্রচার পেতে খেলতে চাইছিল। সেই কারণেই তাঁকে সামনে রেখে নানা রকম পরিকল্পনাও করছিল বলে দাবি করেন তিনি।

২৮ বছরের অনন্যা কেরলের প্রথম রেডিও জকি ছিলেন। সেই কারণে সে রাজ্যে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। সংবাদ পাঠিকার কাজও করেছেন। অনন্যা কুমারী অ্যালেক্স কোল্লাম পেরুমানের বাসিন্দা। যদিও তিনি ডেমোক্র্যাটিক সোশ্যাল জাস্টিস পার্টির (ডিএসজেপি) হয়ে মালল্লাপুরমে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ নেতা পিকে কুনালিকুট্টির বিরুদ্ধে মনোনয়ন দায়ের করেছিলেন। কিন্তু ডিএসজেপির অভ্যন্তরীণ ইস্যুগুলির পরে প্রচারের শেষ সপ্তাহে তিনি প্রার্থীপদ থেকে সরিয়ে নেন নিজেকে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget