এক্সপ্লোর

Kerala News: অনলাইন অর্ডার দেওয়া বিরিয়ানিতে বিষ! কেরলে তরুণীর মৃত্যুতে শোরগোল

Kerala Death: মৃতাকে অঞ্জু শ্রীপার্বতী বলে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কাসারাগড়ের পেরুমবালা এলাকার বাসিন্দা তিনি।

কাসারাগড়: বিরিয়ানি খেয়ে বিষক্রিয়া (Biryani)! কেরলে (Kerala) হোটেলের খাবার খেয়ে পর পর মৃত্যু দুই নাগরিকের। তাতেই মাথাচাড়া দিচ্ছে সন্দেহ। এ বার ২০ বছরের এক তরুণীর মৃত্যু হল সেখানে। স্থানীয় হোটেল থেকে ‘কুড়িমান্দি’ (মলয়ালিতে বিরিয়ানি)অর্ডার করে খেয়েছিলেন ওই তরুণী। তার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষমেশ মৃত্যু হয় বলে দাবি পরিবারের (Poisoning)।

কেরলে বিরিয়ানি খেয়ে ২০ বছরের এক তরুণীর মৃত্যু হল, দাবি পরিবারের

মৃতাকে অঞ্জু শ্রীপার্বতী বলে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, কাসারাগড়ের পেরুমবালা এলাকার বাসিন্দা তিনি। গত ৩১ ডিসেম্বর অনলাইন অ্যাপ মারফত স্থানীয় একটি হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলেন তিনি। তার পরই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শেষ মেশ শনিবার সকালে মারা গিয়েছেন ওই তরুণী। অনলাইন অর্ডার করা বিরিয়ানি খেয়ে বিষক্রিয়ার ফলেই মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কাসারাগড়ের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। তার রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: IAF Agniveer Vayu: প্রকাশিত হল ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর পদের পরীক্ষার তারিখ,এই সাইটে পাবেন বিশদ বিবরণ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণীকে। তার পর কর্নাটকের ম্যাঙ্গালুরুতে অন্য় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। সংবাদমাধ্যমে তিনি বলেন, “খাদ্য নিরাপত্তা কমিশনারকেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চাওয়া হয়েছে বিশদ রিপোর্ট। স্থানীয় প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে। কী চিকিৎসা হয়েছিল মেয়েটির, দেখা হচ্ছে তাও।”

ফরেন্সিক রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ বলে জানিয়েছে রাজ্য সরকার

বীণা জানিয়েছেন, খাদ্য নিরাপত্তা কমিশনের রিপোর্টে থেকে কোনও রকম গলদের খোঁজ যদি মেলে, তাহলে ওই হোটেলের লাইসেন্স বাতিল করা হবে। কড়া পদক্ষেপ করা হবে তাদের বিরুদ্ধে। তবে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ এর আগে, চলতি সপ্তাহে কোট্টায়ম মেডিক্যাল কলেজে এক নার্সের মৃত্যুর ঘটনা সামেন আসে। তিনিও কোঝিকোড়ের কোনও রেস্তরাঁর খাবার খেয়েছিলেন বলে জানা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget