এক্সপ্লোর

Kishtwar Cloudburst: প্রকৃতির গ্রাসে একের পর এক প্রাণ, জমছে দেহের পর দেহ, কিস্তওয়ারে ত্রাণকাজে নামতে তৈরি এয়ারফোর্স

হড়পা বানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বাড়ি। বিরাট এলাকা কার্যত তছনছ হয়ে গেল। সুন্দর , ঝকঝকে পাহাড়ি জনপদ এখন যেন ধ্বংসাবশেষ। 

সময় যত পেরোচ্ছে,এক এক করে বের হচ্ছে মৃতদেহ। প্রকৃতির তাণ্ডবে জম্মু - কাশ্মীরের কিস্তওয়ার যেন মৃত্যুপুরী।  কিছুদিন আগেই উত্তরকাশীর ধারালীতে প্রকৃতির রুদ্ররূপ দেখেছিল মানুষ। সেখানেও মেঘ ভাঙা বৃষ্টি , হড়পা বানে মাটিতে মিশেছিল বিরাট জনপদ। এবার জম্মু ও কাশ্মীর কিস্তওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে, হড়পা বানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বাড়ি। বিরাট এলাকা কার্যত তছনছ হয়ে গেল। সুন্দর , ঝকঝকে পাহাড়ি জনপদ এখন যেন ধ্বংসাবশেষ। 

বৃহস্পতিবারের বিপর্যয়ে প্রাণ গিয়েছে বহু মানুষের। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টিতে  দুই সিআইএসএফ জওয়ানসহ কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেসরকারি সূত্রে খবর, মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি।  কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, মাচাইল মাতার মন্দিরের কাছে ঘরের পর ঘর যেভাবে ধূলিসাৎ হয়েছে, তাতে বিরাট সংখ্যক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

পুলিশ আধিকারিক পারদীপ সিং জানিয়েছেন,  বৃহস্পতিবার ওই প্রাকৃতিক বিপর্যয়ে  ৬৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ( ABP NEWS সূত্রে খবর )। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে।   নিহতদের মধ্যে প্রায় ৮-১০ জনকে শনাক্ত করা হয়েছে উদ্ধার কাজ চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ, এসডিআরএফ, ফায়ার সার্ভিস, সিআইএসএফ, সিআরপিএফ এবং সেনাবাহিনী ।  ১০০ জনেরও বেশি আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, এখনও এলাকায় প্রবল বৃষ্টি চলছে। তার জেরে উদ্ধারকাজ মাঝেমধ্যে ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতর বড় দুর্যাগের সতর্কবার্তা দিয়ে রেখেছে। 

বৃহস্পতিবার দুপুরে চশোতি গ্রাম সংলগ্ন এলাকা ভেসে যায় মেঘভাঙা বৃষ্টিতে। তার জেরেই ধেয়ে আসে  হড়পা বান।  প্রবল স্রোতে ভেসে যায় বাড়ি, ঘর, গাড়ি জনপদ, সবকিছু । শেষ খবর খবর পাওয়া পর্যন্ত ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে। 

বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে ফোন করেন অমিত শাহ।  লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকেও ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।   ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন। কেন্দ্রের তরফে সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।  সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। শোকবার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।            

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget