এক্সপ্লোর

Kochi Convention Centre Blasts: কেরল সিরিয়াল ব্লাস্টে দুবাই-কানেকশন? ফেসবুক লাইভে কী কী বলেছিলেন আত্মসমর্পনকারী ডমিনিক?

Kochi Convention Centre Blast Update : 'Jehovah’s Witness সম্মেলনে  বোমা বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে।  আমি বিস্ফোরণের সম্পূর্ণ দায় নিচ্ছি।' ফেসবুক লাইভে দায়স্বীকার করেন ডমিনিক।

কোচির কালামাসেরিতে (Kochi Kalamassery blasts) ধর্মীয় সভায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩। বিস্ফোরণের পরই  ত্রিশূরের কাদাকারা থানায় গিয়ে নাটকীয় আত্মসমর্পণ করেন ডমিনিক মার্টিন (Dominic Martin)নামে এক ব্যক্তি। তিনিই বিস্ফোরণ ঘটিয়েছেন বলে দাবি করেন ডমিনিক। এরপর ডমিনিককে ইউএপিএ আইনে গ্রেফতার করে পুলিশ।

কে এই ডমিনিক? উঠে এসেছে নানারকম তথ্য।  কেরল সিরিয়াল ব্লাস্টে এবার মিলছে  দুবাই-কানেকশন! তদন্তকারীদের অনুমান, 'দুবাই থেকে কয়েকমাস আগে কেরলে আসেন ধৃত ডমিনিক। দুবাইতে ডমিনিক ১৫ বছর ইলেক্ট্রিশিয়ানের কাজ করেছেন। কেরলে ফিরে ইংরেজির টিউশন করতেন ডমিনিক। '

ডমিনিকের একার পক্ষে আইইডি জোগাড় করে বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়, মনে করছে পুলিশ, নেপথ্যে বড় চক্র, অনুমান তাদের। বিস্ফোরণস্থলের আশেপাশের ৭০টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণের পর থানায় গিয়ে নাটকীয় ভাবে গতকাল আত্মসমর্পণ করেন ডমিনিক মার্টিন। 

পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন ব্যক্তির মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করা হচ্ছে। তদন্তকে ভুল পথে চালিত করতে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা হচ্ছে কি না, খতিয়ে দেখছে কেরল পুলিশ। 

আত্মসমর্পনের আগে, মার্টিন ফেসবুক লাইভে বলেছিলেন যে তিনি  Jehovah’s Witness এর ধর্মীয় সম্মেলনে আক্রমণে দেশবিরোধী আদর্শের কারণে। তিনি  দাবি করেন,  Jehovah’s Witness দের আন্দোলন বিপথগামী, তিনি তা সংশোধন করার চেষ্টা করেছিলেন। তিনি ফেসবুক লাইভে আরও বলেন, "আমার নাম মার্টিন।  Jehovah’s Witness সম্মেলনে  বোমা বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে।  আমি বিস্ফোরণের সম্পূর্ণ দায় নিচ্ছি। আমি এই ফেসবুক লাইভটি করছি ব্যাখ্যা করার জন্য যে আমি কেন এই কাজটা করলাম। 

তিনি আরও বলেন, "তারা যা শেখায় ( Jehovah’s Witness ) আমি তার বিরোধিতা করি। আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলছি যে সমাজে এই সংগঠনের প্রয়োজন নেই। আমি অবিলম্বে থানায় আত্মসমর্পণ করব।" মার্টিন বলেন, "আমি কীভাবে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছি সে তথ্য নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা উচিত নয়। এই তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো বিপজ্জনক হতে পারে।"        

ভিডিওতে মার্টিন আরও বলেন, 'ছয় বছর আগে, আমি বুঝতে পেরেছিলাম যে এই সংগঠনটি ভুল ছিল এবং এর শিক্ষাগুলি দেশবিরোধী।'

এই নিয়ে কালামাসেরি বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৩, জখম ৫২। বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন কেরলের মুখ্যমন্ত্রী আজ সর্বদল বৈঠক ডেকেছেন। ইতিমধ্যেই পুলিশের তরফে ২০ জনের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে । 

আরও পড়ুন :

 

সেরা শিরোনাম

CJP on Abhijeet Dipke: গতকাল বিমানবন্দর থেকেই আটক করা হয় অভিজিৎ দীপকেদের, তারপর থেকেই কোনও খোঁজ নেই তাঁদের, বলছে CJP
CJP on Abhijeet Dipke: গতকাল বিমানবন্দর থেকেই আটক করা হয় অভিজিৎ দীপকেদের, তারপর থেকেই কোনও খোঁজ নেই তাঁদের, বলছে CJP
Google Jobs: ডিগ্রি ছাড়াই Google DeepMind-এ চাকরির সুযোগ, বেতন-সহ প্যাকেজ প্রায় ১১ কোটি টাকা!
ডিগ্রি ছাড়াই Google DeepMind-এ চাকরির সুযোগ, বেতন-সহ প্যাকেজ প্রায় ১১ কোটি টাকা!
Abhijit Dipke News: দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget