এক্সপ্লোর

Kolkata New Year Corona Guidelines: উৎসবে রাশ, বর্ষশেষের রাতে ভিড় সামলাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

লোকজন স্বাস্থ্যবিধি মানছে কিনা, তার উপরও নজর দিতে নির্দেশ দেওয়া হচ্ছে। নিউ ইয়ার্স ইভ মানে প্রতি বছর ৩১ ডিসেম্বরের রাতে প্রায় গোটা কলকাতা রাস্তায় নেমে আসে। মানুষের থিকথিকে ভিড়ে জমকালো হয়ে ওঠে পার্ক স্ট্রিট।

কলকাতা: করোনাকালে বর্ষবরণের উৎসবে রাশ টানল কলকাতা হাইকোর্ট। পার্ক স্ট্রিট-সহ কলকাতার বেশ কিছু জায়গায় ভিড়ে রাশ টানতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। লোকজন স্বাস্থ্যবিধি মানছে কিনা, তার উপরও নজর দিতে নির্দেশ দেওয়া হচ্ছে। নিউ ইয়ার্স ইভ মানে প্রতি বছর ৩১ ডিসেম্বরের রাতে প্রায় গোটা কলকাতা রাস্তায় নেমে আসে। মানুষের থিকথিকে ভিড়ে জমকালো হয়ে ওঠে পার্ক স্ট্রিট। কিন্তু এবার কোভিড-১৯ এর জেরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। নতুন করে চিন্তা বাড়িয়েছে করোনার নতুন স্ট্রেন ও জিনের চরিত্রগত বদল। মযার প্রভাব পড়তে চলেছে বর্ষবরণের উৎসব পালনেও। সংক্রমণ রুখতে বর্ষবরণের উৎসবে রাশ টানল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট-সহ অন্যান্য জায়গায় ভিড়ে রাশ টানতে হবে। কোথাও যাতে বাড়তি ভিড় বা জমায়েত না হয়, তার উপর নজর দিতে হবে পুলিশ-প্রশাসনকে। পার্ক স্ট্রিট-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চেক পোস্ট তৈরি করে নজরদারি চালাতে হবে। ভিড় মোকাবিলায় ব্যবস্থা নিতে হবে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। হাইকোর্ট এদিন আরও নির্দেশ দিয়েছে, স্বাস্থ্যবিধি মেনেই পালন করতে হবে বর্ষবরণ। লোকজন মাস্ক, স্যানিটাইজার ঠিকমতো ব্যবহার করছে কিনা, সেদিকেও নজর রাখতে হবে। করোনার জেরে এর আগে দুর্গাপুজো থেকে কালীপুজো, সব উৎসবই হাইকোর্টের গাইডলাইন মেনে পালিত হয়েছে। মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে অনুমতি ছিল না। দিওয়ালিতে বাজি পোড়ানোও নিষিদ্ধ ছিল। এবার বর্ষবরণ পালনেও বিধিনিষেধের বেড়ি পরল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget