এক্সপ্লোর

Cyber Crime: পুরীর হোটেল বুকিংয়েও প্রতারণার ফাঁদ, কীভাবে বুঝবেন আসল-নকল ?

Kolkata Police News: ব্যাঙ্কিংয়ের পর এবার হোটেল ব্যাবসার নামে ফাঁদ পেতেছে প্রতারকরা। ভুয়ো হোটেলের ওয়েবসাইট খুলে চলছে প্রতারণাচক্র। নকল হোটেলকে আসল ভেবে বুক করছেন পর্যটকরা।

Kolkata Police News: ব্যাঙ্কিংয়ের পর এবার হোটেল ব্যাবসার নামে ফাঁদ পেতেছে প্রতারকরা। ভুয়ো হোটেলের ওয়েবসাইট খুলে চলছে প্রতারণাচক্র। নকল হোটেলকে আসল ভেবে বুক করছেন পর্যটকরা। পরবর্তীকালে যার ফল ভুগতে হচ্ছে তাদের। সম্প্রতি এমনই একটি জালিয়াতচক্রের বিষয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ। আসল ভেবে নকল এই হোটেলের সাইটগুলিতে আপনিও টাকা দেননি তো ?

Fake Hotels: কীভাবে চলছে এই জাল হোটেল ব্যবসা
কলকাতা পুলিশের ফেসবুক পোস্ট বলছে, ডিজিটাল লেনদেনের যুগে এখন ঘুরতে যাওয়ার আগে ঘরে বসেই হোটেলের খোঁজ নেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের এই আগ্রহকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। ভুয়ো হোটেলের ওয়েবসাইট খুলে ফাঁদে ফেলা হচ্ছে গ্রাহকদের। সেই ক্ষেত্রে আসল ওয়েবসাইট ভেবে অনেকেই ৫০ শতাংশ অগ্রিম টাকা দিয়ে হোটেল বুক করছেন। তবে বাস্তবে ভ্রমণের জায়গায় গিয়ে হতাশ হতে হচ্ছে গ্রাহকদের। হোটল কর্তৃপক্ষ জানিয়ে দিচ্ছে, এরকম কোনও নামে কর্তৃপক্ষ কোনও বুকিং নেয়নি। এমনকী কোনও টাকাও তাদের কাছে আসেনি। সম্প্রতি পুরীতে হোটেল বুকিংয়ের নামে সামনে এসেছে এমন কিছু প্রতারণার ঘটনা। যা নিয়ে সতর্ক করেছে কলকাতা পুলিশ। লালবাজার সাইবার থানায় জমা পড়েছে এই ধরনের অভিযোগ।

Cyber Crime: ভুয়ো হোটেলের ওয়েবসাইট কীভাবে চিনবেন ? রইল উপায়

১ প্রথমে 'ডোমেইন নেম' বা লিঙ্কটি খুঁটিয়ে দেখুন।
২ লিঙ্কটি খোলার পরে তার পাশে তালা চিহ্ণ আছে কিনা তা দেখে নিন। এর থেকে ওয়েবসাইট সুরক্ষিত আছে কিনা বোঝা যায়।
৩ 'ওয়েবসাইট চেকার' বা নিরাপদে ইন্টারনেটে ব্যবহারের জন্য 'সেফ ব্রাউজিং টুল' ব্যবহার করুন।
৪ কোনওভাবে ওয়েবসাইটে বানান ভুল বা কাঁচা হাতের সাইটের ডিজাইন দেখলে সতর্ক হোন।
৫ অবশ্যই ওয়েবসাইটের বয়স বা ডোমেইন এজ জানতে অনলাইন সার্চ করুন।
৬ অবিশ্বাস্য কোনও ভাল অফার দেখলে সাবধান হোন।
৭ হোটেলে থেকেছেন এমন কোনও পর্যটকের রিভিউ জানার চেষ্টা করুন।
৮ শিপিং বা রিটার্ন পলিসি জাতীয় তথ্য় ভাল করে পড়ুন।
৯ কী কী পেমেন্ট অপশন আছে তা ভাল করে পড়ে নিন।
১০ ওয়েবসাইটের ভাইরাস স্ক্যান করুন।
১১ কোনও ধরনের পুরস্কারের প্রলোভোনে পা দেবেন না।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget