এক্সপ্লোর

App Cab driver রাতের শহরে দাদাগিরি, অ্যাপ ক্যাব চালককে মারধর ‘মত্ত’ মহিলা যাত্রী ও সঙ্গীদের

কখনও শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ...কখনও জোর করে বাড়তি টাকা আদায়, মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ!  শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ, বাড়তি টাকা আদায়-কলকাতায় অ্যাপ নির্ভর ক্যাবের দৌরাত্ম্যের অভিযোগ নতুন কিছু নয়! কিন্তু এবার উলটপুরাণ! ক্যাব চালককে মারধরের অভিযোগ উঠল মহিলা যাত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।

 

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ফের রাতের কলকাতায় দাদাগিরির অভিযোগ উঠল। হো চি মিন সরণির কাছে অ্যাপ ক্যাব ভাঙচুর, চালককে মারধরের অভিযোগ উঠল মহিলা যাত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্তরা।

 

কখনও শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ...কখনও জোর করে বাড়তি টাকা আদায়, মাঝপথে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ!  শ্লীলতাহানি, মারধর, গালিগালাজ, বাড়তি টাকা আদায়-কলকাতায় অ্যাপ নির্ভর ক্যাবের দৌরাত্ম্যের অভিযোগ নতুন কিছু নয়! কিন্তু এবার উলটপুরাণ! ক্যাব চালককে মারধরের অভিযোগ উঠল মহিলা যাত্রী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।

 

অভিযোগ, গাড়িটিও ভাঙচুর করে মহিলা যাত্রী ও তাঁর দলবল।  ওই অ্যাপ ক্যাবের চালকের অভিযোগ, বুধবার রাত সাড়ে নটা নাগাদ বাইপাস থেকে তাঁর গাড়িতে ওঠেন এই মহিলা। সে সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন। বার বার তিনি গন্তব্য বদলাতে থাকেন।এনিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ঘড়ির কাঁটা তখন সবে দশটা ছুঁয়েছে।

 

চালকের অভিযোগ, গাড়ি হো চি মিন সরণির কাছে পৌঁছতেই পথ আটকায় আর একটি গাড়ি। মহিলা যাত্রীর বন্ধু পরিচয় দিয়ে কয়েকজন যুবক অ্যাপ ক্যাব ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধর করে। অভিযোগকারী অ্যাপ ক্যাব চালক গনেশ সাউ বলেন, ‘‘হো চি মিন সরনীর কাছে যুবতীর বয়ফ্রেন্ড সহ ৫-৭ জন গাড়ি ভাঙচুর করে, আমাকে মারধর করে, তারপর চম্পট দেয়'।  

এর আগে তাঁকে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয় বলেও চালকের অভিযোগ।

পুলিশ সূত্রে খবর,শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন চালক। যদিও এখনও অধরা অভিযুক্তরা।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget