এক্সপ্লোর

Mamata Banerjee :"এই ৫৮ লক্ষের মধ্যে অনেক বৈধ আছে"! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর, কাকে বললেন, "আপনার চাকরি থাকবে তো ?"

Mamata Banerjee Live: সাংবাদিক সম্মেলনে এসে কমিশনকে তুলোধনা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে বড় দাবি মমতার, কী বললেন ?

কলকাতা:  কমিশনকে ফের নিশানা মুখ্যমন্ত্রীর। একদিকে নাম বাদের ইস্যু। সেই সঙ্গে নয়া সংযোজন AERO-দের সাসপেন্ড ইস্যু। সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, 'এই ৫৮ লক্ষের মধ্যে অনেক বৈধ আছে' ! এখানেই শেষ নয় ক্ষোভ উগরে বলেন, 'সরকার চলে যাবে কিন্তু আপনাদের নামের রেকর্ড থাকবে, পাপ কখনও বাপকে ছাড়ে না।'

আরও পড়ুন, কমিশনের নির্দেশ মেনেছিলেন ? সাসপেন্ড করল কেন ? উত্তরে কী বলছেন ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরি


 "বাঁকা আঙুলে ঘি তুলতে যাবেন না, চেয়ারে তো ১ থেকে ২ বছর, তারপর কী গভর্নর না রাষ্ট্রপতি, কী অফার ? নেপথ্যে কী ষড়যন্ত্র ?"

মমতা বলেন, অত্যাচার বাড়তে বাড়তে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। ...আজকে আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের মাধ্যমে (সাংবাদিক বৈঠকে) ক্ষমতা থাকলে, জেনুইন ভোটারদের বাদ দেবেন না। যে যেধর্মই বিরাজ করুক না কেন, যে রাজনৈতিক দলকেই সমর্থন করুক না কেন, একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান, তাহলে জেনে রাখবেন, কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। ..সোজা আঙুলে তো ঘি আপনাদের উঠছে না এত চেষ্টা করেও, বাঁকা আঙুলে ঘি তোলার চেষ্টা করছেন ? বাঁকা আঙুলে ঘি তুলতে যাবেন তো তখনই, বাঁকা আঙুলটা সোজা হয় না ?! বাঁকা আঙুলটা যদি কাজই না করে, নির্জীব হয়ে যায়, তখন কী করবেন ? ফালতু এইসব চেয়ারে একবছর, দুই বছর, তারপরে কী হবেন গর্ভনর ?নাকি রাষ্ট্রপতি ? কোন পজিশনটা চাই। কীসের টোপ, কী ষড়যন্ত্র ? '

"এই ৫৮ লক্ষের মধ্যে অনেক বৈধ আছে"! 

তৃণমূল সুপ্রিমোর সংযোজন, 'এসআইআরের নামে তুঘলকি-হিটলারি অত্যাচার, জাতীয় নির্বাচন কমিশন নয় টর্চার কমিশন। ভোটের আগে ভোট করানোর চেষ্টা। হরিয়ানা, মহারাষ্ট্রে একই জিনিস হয়েছে, সব কিছু চাপা থাকে না। বিহারে যে তথ্য গণ্য করা হয়েছে, পশ্চিমবাংলায় নয় কেন ? ১৪ তারিখ বেলা ৩ কেন ব্লক করা হল লগ ইন ? লক্ষাধিক বৈধ ভোটার ছিল, লগ ইন না করে তাদের সুযোগ দেওয়া হল না কেন ? তুঘলকি কমিশন এআই-এর নাম করে একজন বিজেপি কন্যা আইটি সেলের মাধ্যমে ৫৮ লক্ষের নাম বাদ দিলেন। এই ৫৮ লক্ষের মধ্যে অনেক বৈধ আছে। পুরোটাই বেআইনি, বিহারে যে তথ্য গণ্য, পশ্চিমবাংলায় কেন নয় ? সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে। যে ইআরওদের সাসপেন্ড করলেন, তাঁদের কাছে জানা হয়েছে তাঁদের দোষ কী ?'

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget