এক্সপ্লোর

Calcutta High Court:'IAS, IPS-দের বদলির ফলে আদৌ কি কোনও জনস্বার্থ লঙ্ঘিত হয়েছে', রাজ্যকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য হাইকোর্টের

IAS IPS Transfer Related Case: IAS-IPS-দের বদলি সংক্রান্ত মামলায়, কী বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি ?

সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও সত্যজিৎ বৈদ্য, কলকাতা: IAS-IPS-দের বদলি সংক্রান্ত মামলায় আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। আজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, IAS এবং IPS-দের বদলির ফলে, আদৌ কি কোনও জনস্বার্থ লঙ্ঘিত হয়েছে? সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। বুধবার, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন, SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কোন ওয়েবসাইটে দেখতে পাবেন ? নাম বাদ গেলে আবেদনের কোনও সুযোগ থাকছে কি ? রইল বিস্তারিত

একের পর এক IAS-IPS বদলি নিয়ে যেদিন সংসদে সরব হল তৃণমূল। সেদিনই এই সংক্রান্ত মামলায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট।এটা একটা জনস্বার্থ মামলা।কিন্তু IAS এবং IPS-দের বদলির ফলে, আদৌ কি কোনও জনস্বার্থ লঙ্ঘিত হয়েছে? সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। IAS-IPS-দের বদলি নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলায় রাজ্য সরকারের উদ্দেশে সোমবার এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
 
রাজ্য সরকারের কাছে এদিন প্রধান বিচারপতি জানতে চান,বদলির ক্ষেত্রে আইন অনুযায়ী যে ক্ষমতা দেওয়া আছে, কমিশন কি সেই আইনের বাইরে গিয়ে কোনও কাজ করেছে? যদি করে থাকে তাহলে, কোন আইন লঙ্ঘন করেছে কমিশন? তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, কমিশন ইচ্ছামতো কিছু করতে পারে না। আইনের সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে।তখন বিচারপতি পার্থসারথি সেন জানতে চান, এই জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের নিজের অভিযোগ জানানোর জায়গা কোথায়? নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাজ্য সরকার কীভাবে প্রভাবিত? তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, এই মামলায় আমরা মামলাকারীকে সমর্থন করছি। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বদলির নির্দেশ স্থগিত করা হোক। 

রাজ্য সরকার নিজেই জনস্বার্থের কথা আদালতে বলতে পারে।কমিশন তো পারলে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরিয়ে নিজের পছন্দমত কাউকে মুখ্যমন্ত্রী করে দেবে। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, বদলির আড়ালে অফিসারদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সুখেন্দুশেখর রায় বলেন, এখানে কেন্দ্রীয় সরকার পুরো রাজ্যটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছে। তাদের সমস্ত বাহিনী যত কিছু আছে গোয়েন্দা দফতর থেকে শুরু করে সবাইকে কাজে লাগানো হয়েছে। সেটারই প্রতিধ্বনি আজকে আমাদের দলের নেতা ডেরেক'ও ব্রায়েন রাজ্যসভায় করলেন, যে বাংলায় অঘোষিত জরুরি অবস্থা চলছে। আমরা এটার জন্য ভারতবর্ষের মানুষের জনমত তৈরি করছি। 
 
এর পাল্টা, জাতীয় নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমরা কখনই বলিনি যে, আমাদের হাতে অসীম ক্ষমতা আছে। আর আমরা এটাও বলিনি যে, আমরা সব ভেঙে গুঁড়িয়ে দিতে চাই। আমরা আইনের মধ্যে থেকে কাজ করি। আমরা একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে যে ৫টি রাজ্যে নির্বাচন হচ্ছে, বা যেখানে হয়ে গেছে, কোথাও আমরা এই পরিস্থিতির সম্মুখীন হইনি। এখানে মামলাকারী নিজেই রাজ্য সরকারি আইনজীবী। এই মামলার গ্রহণযোগ্যতা নেই। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, অন্যান্য জায়গাতেও বদলি হয়েছে। কমিশন এবং রাজ্যের মুখ্যসচিবের মধ্যে যে চিঠি আদান-প্রদান হয়েছে সেগুলি মামলাকারী পেলেন কোথা থেকে? যে স্বরাষ্ট্র সচিবকে কমিশন নিযুক্ত করেছে, তিনি বিদায়ী স্বরাষ্ট্র সচিবের থেকে ৭ বছরের সিনিয়র। অফিসার বদল হলে কাজ থেমে যায় না। বুধবার, এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। বদলিতে লঙ্ঘিত জনস্বার্থ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget