এক্সপ্লোর

Cattle Smuggling Scam: গরু পাচারকাণ্ডে ২ আইপিএস অফিসারকে তলব সিবিআইয়ের

ডাকা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাই ও মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি অংশুমান সাহাকে

প্রকাশ সিন্হা, কলকাতা:  গরু পাচারকাণ্ডে ২ আইপিএস অফিসারকে তলব করেছে সিবিআই। 

নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে মুর্শিদাবাদ রেঞ্জের প্রাক্তন ডিআইজি কল্লোল গণাইকে। তিনি বর্তমানে আইবি-র আইজি পদে কর্মরত আছেন। 

একইসঙ্গ গরুপাচারকাণ্ডের তদন্তে সিবিআই তলব করেছে মুর্শিদাবাদের প্রাক্তন এএসপি অংশুমান সাহাকেও। তিনি এখন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর। নোটিস পেয়ে নিজাম প্যালেসে আসেন অংশুমান সাহা। 

এই দুই আইপিএস-কেই দ্বিতীয়বার নোটিস দিয়েছে সিবিআই। এর আগে, গত ৬ তারিখ যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর ভাইয়ের নামে লুক আউট নোটিস জারি করে সিবিআই। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আশঙ্কা, দাদার মতোই বিদেশে পালিয়ে যেতে পারেন বিকাশ মিশ্র। সেই কারণেই তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হয়েছে।  

সম্প্রতি  শরীর খারাপের অজুহাতে হাজিরা এড়িয়ে গিয়েছেন বিকাশ। গোয়েন্দাদের সন্দেহ, তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন। সুযোগ পেলে বিনয়ের মতো পালিয়ে যেতে পারেন বিদেশেও।  

বিকাশও যাতে বিদেশে পালাতে না পারেন, তার জন্য জারি করা হয়েছে লুক আউট নোটিস।  দেশের সব বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশের ছবি সহ তথ্য। 

পাশাপাশি, বিনয়ের বিরুদ্ধেও জারি রেড কর্নার নোটিস জারির তোড়জোড় শুরু করেছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর,  আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বিনয়ের বিরুদ্ধে জারি হয়েছে ওপেন ওয়ারেন্ট।   

এরপর সেই ওপেন ওয়ারেন্টে ইন্টারপোলের কাছে পাঠাবে সিবিআই।  তারপরই জারি হবে রেড কর্নার নোটিস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget