এক্সপ্লোর

Kolkata Police News: করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল

Kolkata Police: এর আগেও কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এবার করোনা সংক্রমিত হলেন কলকাতার পুলিশ কমিশনারও। 

কলকাতা: করোনা আক্রান্ত (Covid Affected) কলকাতা পুলিশের (Kolkata Police) কমিশনার (Kolkata Police commissioner) বিনীত কুমার গোয়েল (Vineet Kumar Goyal)। দেশ তথা রাজ্যে কার্যত সুনামির মতোই আছড়ে পড়েছে করোনা সংক্রমণ। এর আগেও কলকাতা পুলিশের একাধিক আধিকারিকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এবার করোনা সংক্রমিত হলেন কলকাতার পুলিশ কমিশনারও (Kolkata Police Commissioner Vineet Goyal)। 

পুলিশ মহলে করোনার থাবা অব্যাহত। একের পর এক পুলিশ কর্মী, আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার-সহ মোট ৭ জন পুলিশ কর্মী আধিকারিক। সূত্রের খবর, পুলিশ কমিশনার-সহ একাধিক পুলিশ আধিকারিকের করোনার উপসর্গ দেখা দিয়েছিল। এরপর তাঁরা করোনা পরীক্ষা করান। আক্রান্তদের মধ্যে বিধাননগর ট্রাফিক পুলিশের কর্মী ও একাধিক থানার আধিকারিকরাও রয়েছেন। 

করোনার থাবা এবার সিবিআই (CBI) অফিসে। সূত্রের খবর, নিজাম প্যালেস (Nizam Palace) ও সল্টলেকের সিজিও (Saltlake CGO) কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন সিবিআই অফিসার করোনা আক্রান্ত। এদের মধ্যে রয়েছেন সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতি, চিটফান্ড তদন্ত ও দুর্নীতিদমন শাখার অফিসাররা।

সিবিআই সূত্রে খবর, এই পরিস্থিতিতে ৪০ শতাংশ কর্মী নিয়ে চলবে কাজ। বাকিরা থাকবেন কোয়ারেন্টিনে। সিবিআইয়ের দুটি অফিসই স্যানিটাইজ (Sanitize) করা হয়েছে। 

অন্যদিকে, কলকাতা পুলিশেও বাড়ছে সংক্রমণ। দ্বিতীয়বার করোনা আক্রান্ত বেনিয়াপুকুর থানার ওসি। রয়েছেন হোম আইসোলেশনে। এর আগেও করোনা আক্রান্ত হন বেনিয়াপুকুর থানার ওসি অলোক সরকার। শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেবার ভর্তি করা হয় হাসপাতালে। করোনার থাবা ভবানীপুর থানায়। ওসি ও অ্যাডিশনাল ওসি ছাড়া আক্রান্ত থানার ৩০ জন পুলিশ কর্মী। এই পরিস্থিতিতে থানার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা।

সস্ত্রীক করোনা আক্রান্ত কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক অরিজিৎ সিন্হাও। মৃদু উপসর্গ নিয়ে রয়েছেন হোম আইসোলেশনে। বর্ষবরণের রাতে ডিউটিতে ছিলেন ডিসি ট্রাফিক। 

দ্বিতীয়বার করোনা আক্রান্ত জয়েন্ট সিপি এসটিএফ ভি সলোমন নিশাকুমার। রয়েছেন হোম আইসোলেশনে।

এর আগে করোনা আক্রান্ত হন ডিসি পোর্ট, ডিসি সাউথ, ডিসি ট্রাফিক সাউথ, ডিসি ফোর্থ ব্যাটেলিয়ন, ডিসি ডিডি স্পেশাল, ডিটেকটিভ ডিপার্টমেন্টের এক শীর্ষ কর্তা, জয়েন্ট সিপি ট্রাফিক, অ্যাডিশনাল সিপি থ্রি দেবাশিস বড়াল-সহ কলকাতা পুলিশের একাধিক কর্তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget