এক্সপ্লোর

Covid19 Update: সংক্রমণে লাগাম টানার উদ্যোগ, ২৫১টি নতুন মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত রাজ্যের

বাংলায় কার্যত লকডাউন চললেও, দৈনিক মৃত্যু ও সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হওয়ায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সংক্রমণের হার কমলেও, এখনও বেশ কিছু এলাকার পরিস্থিতি নিয়ে রয়েছে উদ্বেগ।

ঋত্বিক মণ্ডল, কলকাতা: বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও, এখনও বেশ কিছু এলাকা প্রশাসনের মাথাব্যথা। সংক্রমণে লাগাম টানাতে সেই সব এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে। ১৬ জেলায় তৈরি করা হয়েছে ২৫১টি জোন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমায়, লকডাউন শিথিল হয়েছে দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ-সহ বেশ কিছু রাজ্যে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন খোদ এইমসের ডিরেক্টর।

বাংলায় কার্যত লকডাউন চললেও, দৈনিক মৃত্যু ও সংক্রমণ ক্রমশ নিম্নমুখী হওয়ায় কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। সংক্রমণের হার কমলেও, এখনও বেশ কিছু এলাকার পরিস্থিতি নিয়ে রয়েছে উদ্বেগ। যেখানকার সংক্রমণের হার অনেকটাই বেশি। এই পরিস্থিতিতে ১৬ জেলায় ২৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যেসব জায়গায় এখনও প্রকোপ রয়েছে সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে। উল্লেখ্য, গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা মুখ্যসচিবদের চিঠিতে জানিয়েছেন, কোনও ছোট অঞ্চল বা এলাকায় সংক্রমণের অবস্থা বুঝে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী স্থানীয় কনটেইনমেন্ট জোন করা যাবে।

বঙ্গে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে মাইক্রো কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৭টি। পূর্ব বর্ধমানে ২২টি এবং হাওড়ায় ১৮টি মাইক্রো কনটেনমেন্ট জোন রয়েছে। বিধাননগর পুরসভার কেষ্টপুরের রবীন্দ্রপল্লি এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোনের আওতায়। সেখানেও শুরু হয়েছে গতিবিধি নিয়ন্ত্রণ। পাশাপাশি সংক্রমিত এলাকায় ভ্যাকসিনেশন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোভিডের প্রথম ঢেউয়ের সময় কনটেনমেন্ট জোনের সঙ্গে পরিচিত হয়েছিল রাজ্যবাসী। এবার সংক্রমণ রুখতে তৈরি করা হল মাইক্রো কনটেনমেন্ট জোন। বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, এক সপ্তাহে ১৫টি কেস হয়েছে, সচেতন করতে আমরা ব্যবস্থা নিয়েছি, মানুষকে সুরক্ষিত থাকতে কাজ করছি, মাস্ক পরাতে জোর দেওয়া হয়েছে। বেরোতে না বলা হয়েছে।  স্যানিটাইজেশন হচ্ছে। বিধাননগরের রবীন্দ্রপল্লির বাসিন্দা প্রবীর মজুমদার বলেন, গত সপ্তাহ থেকে মাইক্রো কনটেনমেন্ট জোন, এখন আরও কমে এসেছে।

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget