এক্সপ্লোর

শহরে পরপর দুই প্রৌঢ়ের রহস্য মৃত্যু, কারণ নিয়ে দ্বন্দ্বে তদন্তকারীরা

ফ্ল্যাট থেকে উদ্ধার প্রচুর মদের বোতল। ওষুধের প্যাকেট।

বেহালা: শহরের দু প্রান্তে দুই প্রৌঢ়ের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। শনিবার পর্ণশ্রীর অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্মীর দেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে, এন্টালিতে ক্যান্সার আক্রান্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মানসিক অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

শুক্রবার রাতে, একদিকে পর্ণশ্রীর অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্মীর মৃতদেহ। অন্যদিকে, এন্টালিতে প্রৌঢ়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

পুলিশ সূত্রে খবর, পর্ণশ্রীর অভিজাত আবাসনের ফ্ল্যাটের একাধিক জায়গায় ছিল শুকিয়ে যাওয়া রক্তের দাগ। গ্লাসে মিলেছে কীটনাশক। ফ্ল্যাট থেকে উদ্ধার  প্রচুর মদের বোতল। ওষুধের প্যাকেট।

মৃতের নাম ইন্দ্রজিৎ দীপক স্যামুয়েল উপ্পল। পুলিশ সূত্রে খবর, ২০২০-র ডিসেম্বর থেকে পর্ণশ্রীর ফ্ল্যাটে একাই থাকতেন প্রৌঢ়। স্ত্রী নৈনিতালের বোর্ডিং স্কুলের শিক্ষিকা। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে ব্যাঙ্গলোরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সেখান থেকে পর্ণশ্রী থানায় ফোন করে প্রৌঢ়ের স্ত্রী জানান, কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। 

রাতে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয় মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দিন পনেরো আগে, শেষবার দেখা গিয়েছিল প্রৌঢ়কে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও নিউরো সমস্যায় ভুগছিলেন প্রৌঢ়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, এন্টালিতে বন্ধ ঘর থেকে উদ্ধার ৬৩ বছরের এক প্রৌঢ়ের  ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রৌঢ়। মানসিক অবসাদে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। দুটি ঘটনায় খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

দুই প্রৌঢ়ের মৃত্যুর ঘটনা ছাড়াও এ দিন চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকের একটি ঘটনা। মা-বাবা-সহ পরিবারের ৪ জনকে নৃশংসভাবে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে রাখার অভিযোগ ওঠে বাড়ির ছোট ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছন ম্যাজিস্ট্রেট। তাঁর উপস্থিতিতেই শুরু হয় খোঁড়ার কাজ। গুদামঘর থেকে উদ্ধার হয় চারজনের দেহ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
সরেনি সতর্কতা, আজ-কাল-পরশু টানা বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget